ডাচদের দিয়ে সর্বনিম্ন রানের রেকর্ড করিয়ে লিটনদের প্রস্তুতিতে ‘বাধা’ নাসুমদের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

এশিয়া কাপের আগে শুধু বোলারদের প্রস্তুত করতেই ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া লিটনকে হতাশ করেননি বোলাররা। নাসুম আহমেদের স্পিনের পর তাসকিন-মোস্তাফিজের পেসে পুরো ওভার ব্যাটিং করতে পারেনি নেদারল্যান্ডস। উল্টো সিলেটের মাঠে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে সফরকারীরা। 

সিলেটে আগে ব্যাট করতে নেমে নাসুম-তাসকিনদের বোলিংয়ে ১৫ বল আগেই মাত্র ১০৩ রানে অলআউট হয়ে গেছে নেদারল্যান্ডস। এর আগে এই মাঠে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১১৬/৯, যা ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাত করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। আজ ১০৩ রান করে সেই রেকর্ড দখলে নিয়েছে ডাচরা।  

ম্যাচের প্রথম বলেই চার মেরে ইনিংসের সূচনা করেন ডাচ ওপেনার ম্যাক্স ও ডাউড। তবে প্রথম ওভারেই উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে রানআউটের সুযোগ নষ্ট করেন শেখ মেহেদী হাসান। 

প্রথম দুই ওভারে দেখেশুনে খেলে ১৪ রান তোলে নেদারল্যান্ডস। শুরুতে উইকেট না আসায় তৃতীয় ওভারে লিটন বল তুলে দেন স্পিনার নাসুম আহমেদের হাতে। সুযোগ পেয়েই নিজের ঝলক দেখান এই বাঁহাতি স্পিনার। 

নাসুমের স্পিনে ওপেনার ম্যাক্স ও ডাউড ফেরেন মাত্র ৮ রান করে। দ্বিতীয় বলে উইকেট পাওয়া নাসুম পরের বলেই ফেরান তেজা নিদামানুরুকে। ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ডাচরা।

দ্রুত দুই উইকেট হারালেও বিক্রমজিত সিং পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেন। পঞ্চম ওভারে নাসুম আহমেদের বলে ১২ রান তোলেন এই বাঁহাতি। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিন আহমেদের স্লো ডেলিভারিতে সহজ এক ক্যাচ দিয়ে ফেরেন বিক্রমজিত (২৪ রান)। পরের বলেই  আরেকটি উইকেটের দেখা পেতেন তাসকিন। কিন্তু থার্ডম্যানে শারিজ আহমেদের সহজ ক্যাচ ফেলে দেন তানজিম সাকিব।

পাওয়ার প্লে শেষে ৩ উইকেট ৪০ রান তোলে নেদারল্যান্ডস। শুরুতে তিন উইকেট হারানো সফরকারীরা মাঝ ওভারেও ম্যাচে ফিরতে পারেনি। অষ্টম ওভারে পঞ্চাশ রান পার করলেও পরের ওভার থেকে ফের আসা-যাওয়ার মিছিল শুরু হয় ডাচদের।

নবম ওভারে মোস্তাফিজুর রহমানের স্লো ডেলিভারিতে অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৮ রানে। ৫৫ রানে চতুর্থ উইকেট হারানো নেদারল্যান্ডস আরও চাপে পড়ে পরের ওভারেই। তানজিম সাকিবের করা দশম ওভারে নোয়া ক্রুস রান আউট ও শারিজ আহমেদ ক্যাচ দিয়ে ফিরে গেলে ৬১ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।  

ব্যাটিং বিপর্যয়ে পড়া ডাচদের ১১তম ওভারে ফের চাপে ফেলে দেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বলে মাত্র ২ রান করে বোল্ড হয়ে ফেরেন সিকান্দার জুলফিকার। ৬৫ রানে ৭ উইকেট হারানো নেদারল্যান্ডস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে।

শেষ দিকে কেউ আর প্রতিরোধ না গড়তে পারলেও স্পিনার আরিয়ান দত্ত সফরকারীদের মান বাঁচিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের ৩০ রানের ইনিংসে কোনো রকমে এক শ রানের গণ্ডি পার করে নেদারল্যান্ডস। ১৮তম ওভারে আরও ১৫ বল বাকি থাকতেই ১০৩ রানে অলআউট হয়ে যায় এডওয়ার্ডসরা। নাসুম ৩টি উইকেট নেন। তাসকিন ও মোস্তাফিজ পেয়েছেন ২টি করে উইকেট।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর