তাঁর ৫০ বছর আগের গান শুনলেও মন শীতল হয়ে যায়: শাকিব খান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

বাংলা গানের কোকিল বলা হয় তাঁকে, পাঁচ দশকেরও বেশি সময় ধরে শ্রোতার হৃদয়ে রেখে গেছেন সুরের অমলিন ছাপ, তিনি সাবিনা ইয়াসমিন। আধুনিক গান থেকে শুরু করে সিনেমার গান—সব জায়গায় তাঁর বিচরণ। আজ এই কিংবদন্তির জন্মদিন।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক শাকিব খানও।

শাকিব লিখেছেন, ‘প্রজন্ম বদলেছে। সময়ের পালাবদল ঘটেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ কিন্তু তাঁর কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তাঁর কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’

তিনি আরও যোগ করেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তাঁর কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনও পুরনো দিনের সিনেমার গানে, কখনও রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবুও হৃদয়ে অমলিন এক নাম—সাবিনা ইয়াসমিন।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব লিখেছেন, ‘গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন—এই কামনাই করি।’

এদিকে, বিশেষ এ দিনকে ঘিরে চ্যানেল আইতে আয়োজন করা হয়েছে তারকার মেলা। পাশাপাশি গুণী এ শিল্পীর জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটি প্রচার হবে আগামীকাল ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর