বিরল রোগে আক্রান্ত ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

বর্তমানে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির কাজে ব্যস্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড। এরইমধ্যে জানালেন নিজের অসুস্থতা সম্পর্কে। দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া (পঠনবিকার) ও এডিএইচডি’র (অতি-চঞ্চলতা ও অমনোযোগ) মতো বিরল রোগে আক্রান্ত তিনি।

ছোটবেলায় এই তারকার ডিসলেক্সিয়া ধরা পড়ে। তখন তাঁর বয়স মাত্র ৭। স্পাইডারম্যান তারকা জানান, কোনো লেখা বানান করতে গেলে তাঁকে বড় অসুবিধায় পড়তে হয়। যদিও বাবা-মায়ের উৎসাহ তাঁকে সবসময় সামনে এগোতে সাহায্য করেছে। তিনি নিজেও এ বিষয়ে অন্যদের উৎসাহিত করেন, যা ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তিদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়।

সম্প্রতি বিনোদনভিত্তিক ওয়েব পোর্টাল আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) রোগ নিয়ে কথা বলেন। কখনও কখনও এই রোগ দুটি তাঁর কাজে ব্যাঘাত ঘটায়, তখন সেই বাধা কীভাবে কাটিয়ে উঠেন—এ বিষয়েও কথা বলেন তিনি।

স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার সেটে টম হল্যান্ড। ছবি: সংগৃহীত

টম হল্যান্ড বলেন, ‌‘আমার এডিএইচডি আছে এবং আমি ডিসলেক্সিয়াতে আক্রান্ত। মাঝেমধ্যে কেউ যখন আমাকে শূন্য ক্যানভাস দেন, তখন আমি কিছুটা ঘাবড়ে যাই।’

যোগ করে বলেন, ‘কখনও কখনও চরিত্র ফুটিয়ে তোলার সময়েও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।’

এ ধরনের অসুখের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার ক্ষেত্রে সুপারম্যান তারকার ভাষ্য, ‘একজন তরুণ কিংবা প্রাপ্তবয়স্ক, যা-ই হোন না কেন—এমন কিছুর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন, যা আপনাকে সৃজনশীল হতে বাধ্য করে, বৃত্তের বাইরে গিয়ে ভাবতে বাধ্য করে এবং পরিবর্তন আসে। আমি মনে করি, আমরা যত বেশি এই ধরনের কাজ করব, ততই ভালো।’

শেখার অক্ষমতা বানান ও পড়ার ওপর প্রভাব ফেলে—এই সমস্যার সঙ্গেই সবচেয়ে বেশি লড়াই করতে হয় অভিনেতাকে। ২০২৩ সালে এক পডকাস্টে হাজির হয়ে টম বলেন, ‘আমার ডিসলেক্সিয়া আছে, এটা একমাত্র বানান করার সময় ঘটে।’

বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টম সেসময় আরও বলেছিলেন, ‘‘বানান করা আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। স্কুলে আমি কঠোর পরিশ্রম করেছি। খুব বেশি ভালো করতে পারিনি, কিন্তু বাবা-মা আমাকে বলতেন, ‘যতটা পারা যায় সর্বোচ্চ চেষ্টা করো।’’’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে অভিনেত্রী জেন্ডায়াকে বিয়ে করেছেন টম হল্যান্ড। বর্তমানে এই তারকা দম্পতি প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‌‘দ্য ওডিসি’ এবং ড্যানিয়েল ক্রেটনের ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর