অসুস্থতা নিয়ে ভয়াবহ জল্পনা, বিভ্রান্তি দূর করলেন আরশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

ধূমপান নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে এক সচেতনতামূলক পোস্টে সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। কিন্তু এ নিয়ে নেটিজেনদের মাঝে নানা জল্পনা তৈরি হয়। অনেকে ধরে নেন যে, আরশের শারীরিক অবস্থা হয়তো খুবই খারাপ। কেউ কেউ অভিনেতা আইসিইউ-তে ভর্তি এমনটাও গুজব ছড়িয়েছেন! এবার এসব বিভ্রান্তির অবসান ঘটালেন আরশ।

নেটিজেনদের জল্পনা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে অভিনেতা এখন নিজেই বিপাকে পড়েছেন। ভক্তদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করার জন্য এবার তাঁকে পাল্টা আরেকটি পোস্ট দিতে হলো।  

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেওয়া এক পোস্টে আরশ লেখেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য।’

যোগ করে লেখেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’

সংবাদমাধ্যমে খবর প্রকাশ করার আগে যোগাযোগের অনুরোধ জানিয়ে সবশেষে এই অভিনেতা লেখেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

এর আগে গতকাল রোববার দেওয়া সেই আলোচিত পোস্টে আরশ লিখেছিলেন, ‘স্কুলজীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল, তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’ 

তিনি আরও লিখেছিলেন, ‘বিশ্বাস করো—সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ, তারা এই বিষয় থেকে দূরে থাকো।’

আরশের ভাষ্য, ‘ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায়, যা কোনোদিন ঠিক হয় না।’

সবশেষে লিখেছিলেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’

প্রসঙ্গত, অভিনেত্রী নীলা ইসলামের ছেলে আরশ খান। ছোটবেলায় মায়ের সুবাদে থিয়েটারে কাজ করলেও, পেশাদারভাবে ২০২১ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন আরশ। তারপর থেকেই নাটকে নিয়মিত কাজ করছেন। এমনকি অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর