ঢাকায় দাওয়াতের ব্যস্ততায় নওশীন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন একঝাঁক তারকা। এরমধ্যে আছেন বন্যা মির্জা, নাতাশা হায়াত, শাহেদ শরীফ ও আদনান ফারুক হিল্লোল-নওশীন নাহরিন জুটি।

তবে নওশীন ফিরলেন দীর্ঘদিন পর, আড়াই বছর পর। এ জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয় থেকে বিদায় নেওয়া এই তারকা সেখানে একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। আর ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন দাওয়াত নিয়ে।

নওশীন বলেন, ‘দেশের জন্য মন টানে বলেই ছুটে এসেছি। মনে হচ্ছে আরও বেশি ছুটি নিলে ভালো হতো। ঢাকায় এসে দেখি দাওয়াতের উপর আছি। সহশিল্পীরা আমাকে ভীষণ ভালোবাসেন, সবাই মনে রেখেছেন।’

আড্ডায় তারকারা। ছবি ফেসবুক থেকে নেওয়া ঢাকায় আসার পর থেকেই তিনি একের পর এক নিমন্ত্রণে যাচ্ছেন। দীপা খন্দকারের বাসায় সহশিল্পীদের সঙ্গে আড্ডা, বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাসায় খাওয়া-দাওয়া আর আড্ডা, আবার অভিনয়শিল্পী জেনির বাসায়ও দাওয়াত—সব মিলিয়ে দিন কাটছে দারুণ ব্যস্ততায়।

এবার প্রায় চার মাসের ছুটিতে এসেছেন তিনি। তবে নাটক বা উপস্থাপনার পরিকল্পনা নেই।

নওশীন বলেন, ‘নাটক করার জন্য প্রস্তুতি দরকার, সেটার সময় ছিল না। তবে টেলিভিশনের কিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছি।’

জানা যায়, খুলনায় নানার বাড়ি আর যশোরে দাদার বাড়িতে যাওয়ারও পরিকল্পনা আছে তাঁর। তারপরই ফিরবেন যুক্তরাষ্ট্রে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর