নোবেল সবসময় আমাকে প্রোটেক্ট করেছে: মৌ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

শীর্ষ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো হাজির হয়েছেন পডকাস্টে। মাছরাঙা টেলিভিশনের শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–র সপ্তম পর্বে অতিথি হিসেবে তাকে দেখা যাবে।

সম্প্রচার হবে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

এই বিশেষ পর্বে মৌ জানিয়েছেন এমন অনেক অজানা কথা, যা আগে কখনো প্রকাশ করেননি। দেশের শীর্ষ নারী মডেল হিসেবে ৩৬ বছরের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘আমার পরেও অনেকে অসাধারণ কাজ করেছে। তবে পরের প্রজন্মের অনেকেই আজও আমার নাম স্মরণ করে, এজন্য আমি কৃতজ্ঞ।’

মডেলিং ও নাচের পাশাপাশি অভিনয়েও তার পদচারণা আছে। তবে অভিনেত্রী হিসেবে এতটা সুখ্যাতি পাননি। এ প্রসঙ্গে মৌ বলেন, ‘শুরুতে আমি অভিনয় করতে চাইনি। আগ্রহও পাইনি। প্রথম নাটক প্রচারের পর বন্ধুরাই বলেছিল, এই কণ্ঠস্বর নিয়ে আর অভিনয় না কর। স্বীকার করি, মডেলিং আর নাচে যত সময় দিয়েছি, অভিনয়ে ততটা দেইনি।’

পডকাস্টে তিনি ৯০-এর দশকের মডেলিং সার্কেলের স্মৃতিও ভাগ করেছেন। নোবেলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নোবেল আমার বন্ধু। সবসময় আমাকে প্রোটেক্ট করেছে। শুরু থেকেই আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল, তাই হয়তো জুটির রসায়ণ পর্দায় সুন্দরভাবে ফুটে ওঠে।’

এছাড়া তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রের কাজে মুম্বাইয়ে ঘোড়ার গাড়িতে ঘুরেছেন শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমির সঙ্গে। তখন সবাই ছিলেন সে সময়ের ‘সুপারস্টার’, আর তিনি নিজেকে তখনো নতুন মুখ হিসেবে দেখতেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর