আফগানিস্তানকে হারিয়ে আফগানিস্তানের দিকেই তাকিয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪ উইকেট হাতে থাকা আফগানিস্তানের দরকার ছিল ৩১ রান। এমন পরিস্থিতিতে বোলিংয়ে এসে আগের ৩ ওভারে মোটে ৭ রান দেওয়া নাসুম আহমেদ খরচ করলেন মোটে ৪ রান। ওই ওভারের দ্বিতীয় বলে আবার রান আউট হয়েছেন করিম জানাত (৬)।

পরের ওভারের দ্বিতীয় বলে রাশিদ খানকে (১১ বলে ২০ রান) ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে গাজানফরের উইকেটসহ মোস্তাফিজ দিলেন মোটে ৫ রান। তাতে শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার তখন ২২ রান।

তাসকিন আহমেদ দুই ছক্কা হজম করলেও শেষ বলে নূর আহমেদকে ফিরিয়ে অলআউট করে আফগানদের। তাতে আফগানিস্তান ১৪৬ রানে গুটিয়ে গেলে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টে সুপার ফোরে ওঠার আশা বেঁচে থাকল লিটন দাসদের।

আগামীকাল বৃহস্পতিবার আবুধাবির একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে কোন দুদল উঠবে সুপার ফোরে।

ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে, লঙ্কানদের সঙ্গে শেষ চারে উঠে যাবে বাংলাদেশ। তবে যদি আফগানরা জিতে যায়, তখন আসবে রানরেটের হিসেব। মোটকথা, শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের পরের ম্যাচটার দিকেই তাকিয়ে বাংলাদেশ।

গতকালের ম্যাচে ফেরা যাক। শুরুতে তানজিদ হাসান তামিম (৩১ বলে ৫২ রান) ঝড় তুললেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

রান তাড়া করতে নামা আফগানিস্তানকে শুরুতেই ধাক্কা দেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ডেলিভারিতে সেদিকুল্লাহ আতালকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁহাতি এ স্পিনার। সে বিপদ কাটিয়ে ওঠার আগেই আফগান শিবিরে আবারও আঘাত হানেন নাসুম। পঞ্চম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে যখন এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেললেন, তখন আফগানিস্তানের স্কোরবোর্ডে ২ উইকেটে ১৮ রান।

এরপর রহমানউল্লাহ গুরবাজের (৩৫) ব্যাটে ভর করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আফগানিস্তান। ইনিংসের ৯, ১১ ও ১৩তম ওভারে তিনটি উইকেট পায় বাংলাদেশ। তাতে ১৩ ওভার শেষে  আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৫ উইকেটে ৭৭ রান। জয়ের জন্য তখনো ৪২ বলে ৭৮ রান দরকার আফগানিস্তানের। ম্যাচ হেলে পড়েছে বাংলাদেশের দিকে।

সেখান থেকে শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০ রান) ও রাশিদ খান চেষ্টা চালালেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় থেকে ৮ রান দূরে থেমে যায় আফগানদের ইনিংস। এতে সুপার ফোরের আশা টিকে থাকে বাংলাদেশের।

আফগানদের আটকে দিতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে মোটে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মোস্তাফিজ ২৮ রানে ৩ উইকেট, রিশাদ হোসেন ১৮ রানে ২ উইকেট ও তাসকিন ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর