শ্রীলঙ্কা জিতলে তো বটেই, আফগানিস্তান জিতলেও সুপার ফোরে যেতে পারবেন লিটনরা, কীভাবে?

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

বাংলাদেশের জন্য গতকাল মঙ্গলবারের ম্যাচটা ছিল বাঁচা-মরার। সে পরীক্ষায় ‘প্রাথমিকভাবে’ পাস করেছেন লিটন দাস-তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। চলতি এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরের আশা টিকে থাকল ফিল সিমন্সের শিষ্যদের।

তবে ‘সুখবর’ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামীকালের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো ধরনের সমীকরণের ধার না ধেরেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলেও ‘ক্ষীণ’ সুযোগ থাকবে লিটনদের। তখনকার সমীকরণটা একটু জটিল।

সে জটিল সমীকরণে যাওয়ার আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। দুই ম্যাচ খেলা শ্রীলঙ্কা দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৩ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্টও সমান চার। তবে রানরেটে শ্রীলঙ্কার (+১.৫৪৬) চেয়ে পিছিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশ (-০.২৭০)। আর দুই ম্যাচে একটিতে জেতা আফগানিস্তানের পয়েন্ট ২। তবে রানরেটে এগিয়ে আফগানরা (+২.১৫০)।

আগামীকালের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যদি লঙ্কানরা জেতে, তাহলে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে উঠে যাবে। সঙ্গে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশও উঠে যাবে শেষ চারে। আর বিদায় ঘণ্টা বেজে যাবে আফগানিস্তানের।

তবে যদি ম্যাচটা আফগানিস্তান জেতে? শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ- তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। তখন বিবেচনায় আসবে রানরেট, যেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে এরপরও সুযোগ আছে লিটনদের। সেটা কীভাবে?

শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান ৭০ রানে হারাতে পারে, কিংবা লঙ্কানদের বিপক্ষে ৫০ বল হাতে রেখে জিততে পারে, তাহলে লঙ্কানদের রানরেট বাংলাদেশের চেয়ে নীচে নেমে যাবে। তখন আফগানিস্তানের সঙ্গে সুপারফোরে উঠে যাবে বাংলাদেশ।

সমীকরণটা ব্যাখ্যা করা যাক। ধরা যাক, আফগানিস্তান আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করল। রান তাড়ায় শ্রীলঙ্কা যদি ১০০ রানের মধ্যে গুটিয়ে যায়, তাহলে শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।

আর শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১৭০ রান বা যেকোনো সংগ্রহই তুলুক না কেন, ওই রান ইনিংসের অন্তত ৫০ বল হাতে রেখে জিততে তবে আফগানিস্তানকে। তবেই পরের রাউন্ডের পথ খুলবে লিটনদের।

শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
মানবজাতির অস্তিত্বের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাঁর। এ...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর