যা দেওয়ার ছিল দিয়েছি, ঢাকায় ফিরেই কনসার্ট থেকে অবসর নেব: তাহসান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ ২৫ বছরের সংগীত ভ্রমণের বিশেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে আয়োজন করা হয়েছে তাঁর কনসার্ট। সেখানকার এক অনুষ্ঠানে হঠাৎ করেই উঠে এল অবসর প্রসঙ্গ।

সেখানে তাহসান বলেন, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে?’

এমন ঘোষণার পরই ভক্তরা চমকে ওঠেন। জানা গেছে, এরইমধ্যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন তিনি।

যোগাযোগ করা হলে তাহসান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।’

কনসার্টে তাহসান। ছবি: সংগৃহীত

আসলে বেশ কিছুদিন ধরেই সরে যাচ্ছিলেন আলোচনার কেন্দ্র থেকে। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আগেই। গত বছর তিনি বলেলেন—‘২০ বছর ধরে অভিনয়ে আছি। কিন্তু সবসময় কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যখন মনে হয় একঘেয়েমি আসছে, তখন নিজেকেই বিরতি দিতে হয়।’

সংগীতে বিরতির আরও একটি কারণ রয়েছে। তাহসানের কণ্ঠনালিতে বাসা বেঁধেছে হেটেরোটোপিয়া নামের একটি রোগ। এই অসুস্থতায় গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। ২০১৮ সাল থেকেই সমস্যাটা দেখা দেয়। এ বিষয়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আর না বাড়ে।’

গলার সমস্যার কারণেই কি অবসরের ঘোষণা এমন প্রশ্ন করা হলে তাহসান বলেন, ‘না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই। তাই এই অবসর নেয়া।’

তাহসানের সংগীতযাত্রা শুরু হয়েছিল ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে। পরের সময়ে একক শিল্পী হিসেবে কাজ করেছেন, আবার গড়েছেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ। সাম্প্রতিক বছরগুলোতে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নামেই নিয়মিত কনসার্টে পারফর্ম করতে দেখা গেছে তাঁকে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর