প্রেমিকাকে পতিতাবৃত্তিতে প্ররোচিত করায় মার্কিন র‌্যাপারকে ৪ বছরের কারাদণ্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

প্রাক্তন দুই প্রেমিকাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে প্ররোচিত করার অভিযোগে মার্কিন হিপহপ মুঘল শন ‌‘ডিডি’ কম্বসকে ৫০ মাসের (চার বছর দুই মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার (৩ অক্টোবর) এক শুনানি শেষে এই রায় প্রদান করেন বিচারক।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, নিউইয়র্কের একটি কারাগারে ইতিমধ্যেই ১২ মাস যাবত কারাবন্দি রয়েছেন ডিডি, যা তাঁর সাজার সঙ্গে যুক্ত হবে। এ ছাড়া প্রভাবশালী এই র‌্যাপার অবিলম্বে আপিল করবেন বলেও আশা করা হচ্ছে।

কম্বসের আইনজীবীরা ১৪ মাসের কারাদণ্ডের পক্ষে যুক্তি দিয়েছিলেন, কিন্তু প্রসিকিউটররা তাঁর পারিবারিক সহিংসতার ইতিহাস উল্লেখ করে ১১ বছর কারাদণ্ড চেয়েছিলেন। শেষপর্যন্ত বিচারক অরুণ সুব্রামানিয়ান জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এবং একটি বার্তা দেওয়ার জন্য উল্লেখযোগ্য সাজা প্রয়োজন।

আদালত প্রসিকিউটরদের পাশাপাশি গায়কের কয়েকজন সন্তানের জবানবন্দি শুনেছেন, সেইসময় সন্তানদের কেউ কেউ প্রকাশ্যে কাঁদছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা কম্বসকে ‌‘অনুপ্রেরণামূলক’ হিসেবে অভিহিত করেছিলেন, যদিও উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কম্বস নিজেই ক্ষমা চেয়েছেন।

বিচারক ৫০ মাস সাজা ঘোষণার আগে আদালতে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেন কম্বস। দুই অভিযোগকারী—সাবেক প্রেমিকা ক্যাসান্দ্রা ভেনচুরা ও জেন, যাঁরা ছদ্মনামে সাক্ষ্য দিয়েছিলেন, তাঁদের নাম উল্লেখ করে তিনি ক্ষমাপ্রার্থনা করেন।

কম্বস বলেন, ‘আমার কাজগুলো অস্বস্তিকর, লজ্জাজনক ও বিকারগ্রস্ত ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি অতিরিক্ত অহংবোধে ডুবে গিয়েছিলাম।’

এদিকে, শুনানির সময় ডিডিকে নিয়ে নির্মিত ১৫ মিনিটের একটি ভিডিও প্রদর্শিত হয়, যেখানে আসামিপক্ষ তাঁর কৃতিত্বগুলো তুলে ধরেন। বিচারক সুব্রামানিয়ান নিজেও সেসব বিষয়ে একমত প্রকাশ করেন যে, কম্বস বেশকিছু দাতব্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সেবামূলক নানা কাজ করেছেন।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর