বিষ দিয়ে খুন করা হয়েছে জুবিনকে! পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি সহশিল্পীর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

আসামের সংগীত জগতের আইকন তথা ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড়! তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জেরায় দাবি করেছেন, প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠান সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে বিষপ্রয়োগ করে হত্যা করে থাকতে পারেন। তিনি আরও দাবি করেন, তাঁদের পরিকল্পিতভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।

জেরায় শেখরজ্যোতি জানান, সিদ্ধার্থের আচরণ বারবার সন্দেহজনক মনে হয়েছিল তাঁর। শেখরজ্যোতির ভাষায়, তিনি নিজেই সেদিনের ড্রিঙ্কসের আয়োজন করেছিলেন, কাউকে সেই কাজ করতে দেননি। কিন্তু জুবিনের মৃত্যুর দিন বোটের নিয়ন্ত্রণ নেয় সিদ্ধার্থ, এবং মাঝসমুদ্রে গিয়ে বোটটি টালমাটাল হয়ে পড়ে।

শেখরজ্যোতি আরও জানান, জুবিন যখন জলে শ্বাস নিতে পারছিলেন না, তখন সিদ্ধার্থ চেঁচিয়ে বলেছিলেন, ‘যেতে দাও, যেতে দাও!’ পরে যখন গায়কের নাক-মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, তখন সিদ্ধার্থ বলেন, এটা নাকি অ্যাসিডের কারণে হতে পারে। তিনি আরও দাবি করেন, সিদ্ধার্থ বোটে থাকা ভিডিও কারও সঙ্গে শেয়ার বা পাঠাতে নিষেধ করেছিলেন।

এদিকে, সিঙ্গাপুর পুলিশ ফোর্স ইতিমধ্যে জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দিয়েছে। জানানো হয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট ও প্রাথমিক তদন্তের নথি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুবিন। ছবি: সংগৃহীত জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গায়ক শেখরজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তাঁরা দু’জনেই সিঙ্গাপুরে অনুষ্ঠিত বোট পার্টির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে পাওয়া এক ভিডিওতে শেখরজ্যোতিকে দেখা গেছে জুবিনের একেবারে পাশে সাঁতার কাটতে, আর অমৃতপ্রভা সেই মুহূর্তগুলো মোবাইলে রেকর্ড করছিলেন।

এর আগে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার কারণে মৃত্যু—এসব অভিযোগ আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে। গুয়াহাটির আদালত তাঁদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর