লতা মঙ্গেশকরের নামে এশিয়ার অন্যতম বড় হাসপাতাল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)। পুনের নান্দোশিতে তাঁর নামে এক হাজার শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‌‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস), যা এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল হিসেবে গড়ে উঠতে চলেছে। বর্তমানে প্রস্তাবটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি লতার জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে এলএমএমএফ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর বলেন, ‘আমরা অনুমতির অপেক্ষায় আছি এবং আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।’

গত ২৮ সেপ্টেম্বর পুনেতে কিংবদন্তি গায়িকার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মি লতা দীনানাথ’ নামক এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাসপাতালটি নির্মাণের ঘোষণা এসেছে। অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির ঘোষণা করেন। তিনি বলেন, ‘লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।’

হাসপাতালটি নির্মিত হবে ৪০ একর জায়গাজুড়ে। যেখানে থাকবে পুনর্বাসন হাসপাতাল, মনোরোগ চিকিৎসাকেন্দ্র, সুপার-স্পেশালিটি মেডিকেল ইউনিট, একটি জাদুঘরসহ আরও নানা চিকিৎসা সুবিধা। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর