পর্দায় ফিরছেন মডেল নোবেল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম

আইকনিক মডেল আদিল হোসেন নোবেল আবারও ফিরছেন টেলিভিশনের পর্দায়। দীর্ঘদিন কর্পোরেট জগতে ব্যস্ত থাকার পর, এবার তাকে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একাদশ পর্বে। 

বর্তমানে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল। পর্দার বাইরে থেকেও তিনি নিজের ব্যক্তিত্ব, সততা ও শৃঙ্খলার জন্য সমানভাবে প্রশংসিত।

সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপে নোবেল জানালেন, ছোটবেলা থেকেই কঠোর শাসনের মধ্যে বড় হয়েছেন তিনি। খেলাধুলা পাগল হলেও মা তাকে সবসময় পড়াশোনায় মনোযোগী থাকতে বলতেন। এমনকি প্রথমবার মডেলিং করার আগের দিনও মা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তখনই নোবেল শপথ করেন— একদিন মায়ের সেই দুশ্চিন্তা দূর করবেন। পরবর্তী জীবনে তিনি তা বাস্তবেও প্রমাণ করেছেন।

পডকাস্টে তিনি আরও বলেন, ‘কোনো কিছু পেয়ে গেলে ছন্নছাড়া হয়ে যাওয়ার কিছু নেই। নিজের সেলফ কন্ট্রোল মেকানিজম ঠিক থাকলে সব সহজ।’

তার দূরদর্শিতা নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেন নোবেল। ক্যারিয়ারের প্রথম টিভিসি ছিল কোমল পানীয় স্প্রাইটের বিজ্ঞাপন, যেখানে একই সময়ে ইমরান করেছিলেন কোকাকোলা আর সালমান শাহ করেছিলেন ফান্টা। কিন্তু টেকনিক্যাল কারণে শুধু সালমান শাহের বিজ্ঞাপনটিই প্রচারিত হয়। নোবেল নিজেও চাননি তার বিজ্ঞাপনটি অনএয়ার হোক— কারণ নিজের কাজ দেখে তিনি তখনই বুঝেছিলেন, ভালো-মন্দের পার্থক্য।

এরপর আফজাল হোসেনের নির্দেশনায় একটি চায়ের বিজ্ঞাপনে কাজ করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। সেই সাফল্যের ধারাবাহিকতায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের শীর্ষ পুরুষ মডেলের অবস্থান ধরে রেখেছেন।

বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’-এর নায়কও ছিলেন এই নোবেল। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে তিনি নিজের এমন অনেক অজানা গল্প তুলে ধরেছেন। পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ৯টায়— মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর