বাংলা কিংবদন্তিদের সুর বাজবে বেইজিংয়ে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রবাদপ্রতিম সংগীতগুরু লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও আব্বাসউদ্দীন আহমদের কালজয়ী গানগুলোর সঙ্গে যুক্ত হবে আইয়ুব বাচ্চুর গানও।

আর সেগুলো পরিবেশন করবেন ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। তাঁদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন অনি হাসান ও ডি রকস্টার’খ্যাত তারকা শুভ।

ইমন চৌধুরী বেইজিং থেকে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ ঘটনা। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আয়োজনে প্রায় ৫০ দেশের কূটনৈতিক ব্যক্তিরাও থাকবেন বলে আশা করছি। তাই বিশ্ব দরবারে বাংলা গান তুলে ধরার এ এক বিশাল সুযোগ। আমরা সেটা করতে চাই।’

তিনি জানান, তার দল অনি হাসান ও ডিরকস্টার শুভর সঙ্গেও পারফর্ম করবে। 

বাংলাদেশে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের উদ্দেশ্য—বাংলাদেশের সমৃদ্ধ সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। আশা করা হচ্ছে, এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের সংগীত ঐশ্বর্য আরও বেশি করে ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর