ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিহত তিনজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা। নিহতরা হলেন– চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া।

গতকাল বুধবার রাতে গোয়েন্দা সূত্রের বরাতে এ বিষয়ে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় গরু পাচারের উদ্দেশ্যে প্রবেশ করে তিনজন বাংলাদেশি। ওই স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে। স্থানটি ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন।

বুধবার বিকেলে স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে ওই তিনজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

  

 

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু চাঁদ মোল্লা নামের বাইসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর