জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধারা’, বসে গেছেন অতিথিদের আসনে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম

জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি করা হয়েছে। বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে জুলাই সনদের। তবে এরআগেই শুক্রবার সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। পুলিশের বাধা অতিক্রম করে তাঁরা অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে বসে পড়েছেন। 

বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে দেখা গেছে, অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে রয়েছেন জুলাই যোদ্ধারা। অতিরিক্ত পুলিশ সদস্য এরইমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশের উর্ধতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। অনুরোধ করছেন অনুষ্ঠানস্থল ছেড়ে দেওয়ার জন্য। 

জুলাই যোদ্ধারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে। 

ছবি: ভিডিও থেকে নেওয়া এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাত জানানো হয়েছে, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঠকুরগাঁওয়ে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন:

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর