জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ শুক্রবারের পরেও থাকছে: আলী রীয়াজ 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল যদি শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করতে না পারে, তবে পরেও তাদের স্বাক্ষরের সুযোগ থাকবে।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

কোনো রাজনৈতিক দল শুক্রবার জুলাই সনদে সই করতে না পারলেও পরেও তাদের সেই সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

অধ্যাপক আলী রীয়াজ এমন এক সময় এ তথ্য জানালেন যখন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘ইতিমধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা এখনো আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি। আমরা আশা করছি, সকলে উপস্তিত হয়ে স্বাক্ষর করবে এবং দীর্ঘ দিনের প্রচেষ্টা সফল করবে। কমিশন মনে করে, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। যা আমরা আমাদের সুপারিশে অন্তর্ভুক্ত করবো।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির বেশিরভাগ কর্মী জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সব রাজনৈতিক দলেরই অবদান আছে, তবে আমি তাদের টা বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। আমরা আশা করছি, আগামীকাল সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আগামীকাল সবার স্বাক্ষর আমরা আশা করবো। কিন্তু কোনো কারণে যদি আগামীকাল স্বাক্ষর না করলে, পরেও তাদের স্বাক্ষর করার সুযোগ থাকবে।’

কমিশনের মেয়াদ ৩১ অক্টোবরে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে কাজ করবো। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় আমরা এই প্রক্রিয়াটা শেষ করতে চাই। রাজনৈতিক  দলগুলো কে আহ্বান জানান সকলকে অংশগ্রহণ করার জন্য। ’ 

আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে...
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রোববার দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন। এই জাদুঘর কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন। এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর