কিংবদন্তি গিটারিস্ট ফ্রেহলি আর নেই

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম

বিখ্যাত রক ব্যান্ড কিসের গিটারিস্ট ও ভোকাল এস ফ্রেহলি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ভক্তদের কাছে ‘স্পেস এস’ বা ‘স্পেসম্যান’ নামে পরিচিত এই সংগীত তারকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মোরিস্টাউনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি তিনি নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।

পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত ও মর্মাহত। জীবনের শেষ মুহূর্তে আমরা তাঁকে ভালোবাসা, যত্ন, শান্তি ও প্রার্থনায় ঘিরে রাখতে পেরেছি, এটাই আমাদের সান্ত্বনা। আমরা তাঁর হাসি, শক্তি ও মানুষের প্রতি মমতার স্মৃতি লালন করব। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। তাঁর অসাধারণ জীবনের অর্জনগুলোই তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে।’

গত ২৫ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানা যায়, ফ্রেহলি স্টুডিওতে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি কিছু ট্যুর বাতিল করেন। এরপর শারীরিক অবস্থার অবনতির কারণে ২০২৫ সালের সব কনসার্টও বাতিল করতে বাধ্য হন।

নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া এস ফ্রেহলি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেটাল গিটারিস্ট হিসেবে বিবেচিত। ১৯৭৩ সালে পল স্ট্যানলি, জিন সিমন্স ও পিটার ক্রিসকে সঙ্গে নিয়ে তিনি গঠন করেন ব্যান্ড কিস।

সাহসী কালো-সাদা মেকআপ, ঝলমলে পোশাক ও বিদ্যুতের মতো তেজি গিটার বাজনা দিয়ে কিস হয়ে ওঠে বিশ্বজোড়া আলোচিত ব্যান্ড। তাঁদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আই ওয়াজ মেড ফর লাভিং ইউ’, ‘ব্ল্যাক ডায়মন্ড’, ‘রক অ্যান্ড রোল অল নাইট’ ও ‘লিক ইট আপ’।

১৯৮২ সালে ফ্রেহলি ব্যান্ড ছেড়ে দিয়ে নিজের দল ‘ফ্রেহলিস কমেট’ গঠন করেন। পরে একক ক্যারিয়ারে তিনি বেশ কিছু হিট অ্যালবাম উপহার দেন।

ফ্রেহলি। ছবি: গার্ডিয়ানপরের বছরগুলোতে তিনি একক ক্যারিয়ারেও সফল হন। ১৯৭৮ সালে প্রকাশিত তাঁর গান ‘নিউ ইয়র্ক গ্রুভ’ এবং ১৯৮৭ সালের ‘রক সোলজারস’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘স্পেসম্যান’ পরে আবার কিসে ফেরেন। ১৯৯৬ সালে ব্যান্ডের রিইউনিয়ন ট্যুরে অংশ নেন, যা ব্যাপক সাড়া ফেলে। ২০০২ সালে দ্বিতীয়বার বিদায় জানান, সল্ট লেক সিটির শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পরিবেশনার মধ্য দিয়ে তাঁর কিস অধ্যায় শেষ হয়।

২০১৪ সালে কিসের চার মূল সদস্যকে যুক্তরাষ্ট্রের ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

সংগীত থেকে ফ্রেহলি কখনো দূরে যাননি। গত বছরই তিনি প্রকাশ করেন নিজের একক অ্যালবাম ‘টেন থাউজ্যান্ড ভোল্টস’, যা বিলবোর্ডের হার্ড মিউজিক ও রক অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর