এবার র‍্যাম্পে হাঁটলেন বলিউডের ভাইজান

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

মুম্বাইয়ের আলো ঝলমলে এক রাত। মিউজিক আর গ্ল্যামারে মঞ্চজুড়ে এক অনন্য আবহ। বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাশন গালায় ছিলেন বলিউডের বহু তারকা। তবে সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন এক জন, সালমান খান। বহু বছর পর র‍্যাম্পে পা রাখলেন বলিউডের ভাইজান। আর তাঁর উপস্থিতিতেই যেন জমে উঠল পুরো আয়োজন।

সালমান হাজির হন কালো সিল্কের শেরওয়ানি-স্টাইল জ্যাকেটে। যার ওপর ছিল সোনালি ও মেরুন রঙের ফুলেল এমব্রয়ডারি। নিচে পরেছিলেন ক্লাসিক কুর্তা-পায়জামা। তাঁর এই সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া, আবার আধুনিকতার ছাপও। পুরো লুকটিই যেন ভারতীয় কারুশিল্প ও সমকালীন কৌতুরের নিখুঁত মেলবন্ধন। চুল পিছনে আঁচড়ানো, মুখে মুচকি হাসি, সব মিলিয়ে একেবারে রাজকীয় আবহ।

সালমান হাজির হন কালো সিল্কের শেরওয়ানি-স্টাইল জ্যাকেটে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শোয়ের থিম ছিল ‘ভিনটেজ ইন্ডিয়া’, আর সালমানের পোশাক সেই ভাবনাকেই জীবন্ত করে তুলেছিল। ঐতিহ্যবাহী নকশা, বিলাসবহুল কাপড় আর নিখুঁত কাটিং, সবকিছু মিলে তাঁর উপস্থিতি যেন পুরো সন্ধ্যার কেন্দ্রবিন্দুতে।

সালমান খানের র‍্যাম্পে হাঁটা মানেই এক বিরল দৃশ্য। তাঁর ভঙ্গি, আত্মবিশ্বাস আর সেই চেনা হাসি, সবকিছুই যেন দর্শকদের মধ্যে এনে দিল এক অন্য রকম উত্তেজনা। যখন তিনি মঞ্চের কেন্দ্রে এসে দাঁড়ালেন, চারদিক জুড়ে বেজে উঠল তুমুল করতালি।

র‍্যাম্পের পর্দার পেছনেও ছিল হাসি ও উচ্ছ্বাসের আবহ। সুশমিতা সেন, বিপাশা বসু, আমিশা পটেলের সঙ্গে হাসিমুখে আলাপচারিতা করলেন সালমান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিক্রমকে আমি বহু বছর ধরে চিনি। অনেক স্মৃতি আছে একসঙ্গে। তাঁর এই যাত্রার অংশ হতে পেরে সত্যিই আনন্দিত।’

এই হাঁটা শুধু ফ্যাশনের মুহূর্ত নয়, ছিল এক প্রতীকী উপস্থিতি। সাম্প্রতিক সময়ে সালমানের জনসমক্ষে আসা কমে গেলেও, তাঁর এই র‍্যাম্পে ফেরা যেন এক বার্তা, তাঁর তারকাখ্যাতি এখনো অটুট। সুরক্ষা, ব্যস্ততা বা সময়, কোনো কিছুই তাঁর ক্যারিশমাকে কমাতে পারেনি।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর