৫ ঘণ্টায়ও নেভেনি কার্গো ভিলেজের আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ৫ ঘণ্টা পার হলেও নেভেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট এবং নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত।

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন ৫ ঘণ্টায়ও নেভেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও তাদের সহযোগিতা করছে নৌবাহিনী।

আগুনের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মাসুদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজের কুরিয়ার সেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও কার্যক্রমে যুক্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারহাজ থেকে ঢাকা আসা ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের একটি এবং মুম্বাইগামী ইন্ডিগোর একটি  ফ্লাইট শাহজালালের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর