ব্যান্ড লিম্প বিজকিটের বেজ গিটারিস্ট স্যাম রিভারস আর নেই 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম

জনপ্রিয় মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট স্যাম রিভারস আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন এই সংগীতশিল্পী।

রিভারসের মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিবিসি জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর লিভারের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছিল। শারীরিক অবস্থার অবনতির কারণেই শেষ পর্যন্ত তিনি লিম্প বিজকিট থেকে সরে দাঁড়ান।

ব্যান্ডটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিভারস শুধু আমাদের বেজ প্লেয়ার ছিলেন না, তিনি ছিলেন আমাদের সাউন্ডের আত্মা। শুরুদিন থেকেই আমরা একসঙ্গে সংগীত তৈরি করেছি। স্যাম যে আলো ও সুর আমাদের মাঝে ছড়িয়ে গেছে, তা চিরদিন অমলিন থাকবে।’

ফ্লোরিডার জ্যাকসনভিলে জন্ম স্যাম রিভারসের। স্কুলজীবনেই তাঁর সংগীতের সঙ্গে হাতেখড়ি। ছোটবেলায় টিউবা বাজালেও পরে ঝুঁকে পড়েন বেস গিটারে। সেখানেই তাঁর পরিচয় হয় লিম্প বিজকিটের ভবিষ্যৎ ভোকালিস্ট ফ্রেড ডার্স্টের সঙ্গে। প্রথমে তারা একসঙ্গে ‘মালাচি সেজ’ নামে একটি ব্যান্ড গঠন করেন। এরপর যুক্ত হন ড্রামার জন অট্টো, গিটারিস্ট ওয়েস বরল্যান্ড ও ডিজে লেথাল। ১৯৯৪ সালে শুরু হয় লিম্প বিজকিট–এর যাত্রা।

ব্যান্ডটির জনপ্রিয়তা বাড়তে থাকে ২০০০ সালে, যখন রেসলিং কিংবদন্তি দ্য আন্ডারটেকার তাঁর এন্ট্রি সং হিসেবে লিম্প বিজকিটের ‘কিপ রোলিং’ গানটি ব্যবহার করেন। সেই গানেই বিশ্বজুড়ে আলোচনায় আসে ব্যান্ডটি। পরের বছর তারা রেসেলমেনিয়া নাইন্টিন–এ লাইভ পারফর্ম করে রেসলিং ভক্তদের মাতিয়ে তোলেন স্যাম রিভার ও তাঁর ব্যান্ডমেটরা।

স্যাম রিভারস বেশ কয়েক বছর ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর লিভারে গুরুতর সমস্যা দেখা দেয়, যার ফলে ২০১৭ সালে তাঁকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। এক সাক্ষাত্‍কারে তিনি বলেছিলেন, ‘অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ডাক্তার বলেছিলেন, তুমি যদি এখনই না থামো, তাহলে বাঁচবে না। তোমার এখনই নতুন লিভারের দরকার।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর