‘সংগীতই জীবন’, জিটিএ সিক্সে স্বীকৃতি পেয়ে আপ্লুত রূপা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেমের হাত ধরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেল দীর্ঘ ৪৪ বছর আগের একটি বাংলা গান। ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ-৬) গেমের রেডিও স্টেশনে যুক্ত হলো ভারতীয় সংগীতশিল্পী রূপা বিশ্বাস সেনের গান ‘আজ শনিবার’, যা কিনা প্রকাশ পেয়েছিল ১৯৮২ সালে। ফলে তরুণ প্রজন্মের সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এই শিল্পী ও তাঁর গান। গত ১৯ নভেম্বর জিটিএ-৬ মুক্তির পরপরই গেমাররা গানটি খুঁজে পান এবং তাতে মেতে উঠেন।

কয়েক দশক পর গানটির এমন স্বীকৃতি ও ভালোবাসার জন্য এবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে শ্রোতাদের ধন্যবাদ জানালেন রূপা বিশ্বাস। গেমের অংশ হতে পেরে আনন্দপ্রকাশের পাশাপাশি জিটিএ সিক্সে ‘আজ শনিবার’ স্থান করে নেওয়ায় নিজেকে সম্মানিত মনে করছেন বলেও জানান তিনি। এমনকি বছরখানেক আগে সংগীত থেকে দূরে সরে যাওয়া এই শিল্পী মুহূর্তটি অনুভব করতে এরইমধ্যে ছেলের কাছে গেমটির ভিডিও ক্লিপ দেখার অনুরোধ করেছেন বলেও জানান।

ভিডিওবার্তায় রূপা বলেন, ‘‘আজ আমি ভীষণ খুশি, কারণ গতকাল শুনেছি আমার ‘আজ শনিবার’ গানটি জিটিএ সিক্সে যুক্ত করা হয়েছে। এর চেয়ে আর কী-বা চাইতে পারি? আমি একজন শিল্পী, আমার পুরো জীবনটাই সংগীত। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সবাইকে অভিনন্দন জানাই।’’

১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এ ছিল ‘আজ শনিবার’, যার প্রযোজনা করেছিলেন সরোদ কিংবদন্তি ওস্তাদ আশীষ খান। কানাডা সফরের সময় রেকর্ড করা এই গানে ডিস্কো ও পাঙ্ক ধাঁচের সঙ্গে যুক্ত করা হয়েছিল ভারতীয় শাস্ত্রীয়সংগীতের আবহ ও সরোদের স্বতন্ত্র সুর।

ভিন্নধর্মী এমন সংগীত মিশ্রণ সত্ত্বেও মুক্তির সময় গানটি তেমন শ্রোতাপ্রিয়তা পায়নি। বলা যায়, দীর্ঘদিন ধরে গানটি বিস্মৃতই ছিল!

তবে ২০১২ সালে ‘মিস লাভলি’ চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। অনলাইনে গানটি নতুন করে ছড়িয়ে পড়লে তা আন্তর্জাতিক ডিজে ও সংগীত সংগ্রাহকদের নজরে কাড়ে। ‘ক্যারিবু’ ও ‘ডাফনি’ নামে খ্যাত কানাডিয়ান সংগীতশিল্পী ড্যান স্নেইথসহ আরও অনেকে গানটি নতুন করে তুলে ধরতে ভূমিকা রাখেন।

একপর্যায়ে অ্যালবামটির মূল রেকর্ড দুর্লভ সংগ্রহে পরিণত হয় এবং কিছু কপি ৫০০ পাউন্ডেরও (প্রায় ৮২ হাজার টাকা) বেশি দামে বিক্রি হয়েছে বলে শোনা যায়। ২০১৯ সালে অ্যালবামটি পুনরায় প্রকাশিত হয়। আর এবার জিটিএ-৬-এ যুক্ত হওয়ায় গানটি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সূত্র: এনডিটিভি

বাগদানের একবছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপতারকা মাইলি সাইরাস। শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর...
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর।  সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন...
দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
হঠাৎ কথা জড়িয়ে যাচ্ছে। মুখের এক পাশ বেঁকে গেছে। হাত তুলতে গিয়ে দেখছেন, এক পাশের হাত দুর্বল হয়ে পড়েছে। বয়স মাত্র ৩০ কিংবা ৪০। তাই ভাবছেন, ক্লান্তি বা সাময়িক কোনো সমস্যা। কিন্তু এই লক্ষণগুলো হতে পারে...
নিউমার্কেট থানার টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।  
সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। 
লোডিং...

এলাকার খবর