কানাডার পর এবার দক্ষিণ কোরিয়ায় মিলা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

পপতারকা মিলা ইসলামের সুরের সফর এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ায়। কানাডার পর ২৬ অক্টোবর তিনি অংশ নিচ্ছেন কোরিয়ার ২০তম ‘মাইগ্রান্ট আরিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল’-এ। কোরিয়ার চাংওন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে গান শোনাবেন তিনি।

ইতিমধ্যে দেশটির উদ্দেশে যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন মিলা। উৎসবে বাংলাদেশি সংস্কৃতি ও বাংলা সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতে পারা তাঁর কাছে এক বড় গর্বের মুহূর্ত। মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন ব্যান্ডের সদস্য এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।

অনেকটা সময় আড়ালে থাকার পর নতুন উদ্যমে আবারও গানের ভুবনে ফিরেছেন মিলা ইসলাম। সম্প্রতি ‘ইনসাফ’ সিনেমায় তাঁর প্লেব্যাক শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ এখনো শ্রোতাদের মুখে মুখে। ফলে দেশ-বিদেশের স্টেজ শো, নতুন গান রেকর্ডিং আর আয়োজন নিয়ে দিন কাটছে ব্যস্ততায়।

গানের জগতে দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন এই তারকা শিল্পী। দীর্ঘ এ পথচলা প্রসঙ্গে মিলা বলেন, ‘অনেকে বলে ২০ বছর—দীর্ঘ সময়। কিন্তু আমার মনে হয়, আমি এখনো শুরুতেই আছি। কারণ, এখনো অনেক কিছু দেওয়া বাকি। অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা অপেক্ষা করছে। মাঝে মাঝে মনে হয়, সত্যিই কি ২০ বছর কেটে গেল?’

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর