ভোকাল সার্জারির ৪ বছর পর মঞ্চে ফিরছেন বন জোভি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম

কনসার্টে পারফর্মের জন্য প্রস্তুত বিশ্বখ্যাত আমেরিকান ব্যান্ড ‘বন জোভি’। প্রায় ৪ বছরের বিরতি ভেঙে ব্যান্ডটি তাঁদের ‘ফরেভার ট্যুর’-এর ঘোষণা দিয়েছে। এই ট্যুরে থাকছে ৭টি কনসার্ট।

এর মাধ্যমে ২০২২ সালে ভোকাল সার্জারির পর প্রথমবার মঞ্চে ফিরছেন গায়ক জন বন জোভি। তাঁর এই ভোকাল সার্জারির বিষয়টি বছর দুয়েক আগে ওটিটি প্ল্যাটফর্ম হুলুর ‌‘থ্যাঙ্ক ইউ, গুডনাইট: দ্য বন জোভি স্টোরি’ নামের একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছিল। 

এক বিবৃতিতে গায়ক জানান যে তিনি আবারও গান গাইতে পেরে ‘গভীরভাবে কৃতজ্ঞ’। 

কনসার্টে বন জোভি। ছবি: সংগৃহীত

জানা যায়, ২০২৬ সালের ফরেভার ট্যুরে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও আমেরিকার কয়েকটি শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। এর মধ্যে আমেরিকার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে থাকছে তাঁদের পরপর ৪টি কনসার্ট।

এ বিষয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে বন জোভি, যেখানে তাঁদের ভোকাল রয়েছেন সামনের সারিতে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেভার’ অ্যালবাম নিয়েও কথা বলতে দেখা যায় তাঁকে। এটি তাঁর অসুস্থতা কাটিয়ে ওঠার পর প্রথম প্রকাশিত অ্যালবাম। পাশাপাশি কনসার্ট ট্যুরের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে ‘রেড, হোয়াইট অ্যান্ড নিউ জার্সি’ গানটিও পারফর্ম করেন বন জোভি।

বন জোভির এই ট্যুরের ঘোষণায় বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা। কারণ ৪ বছর আগে গায়কের ভোকাল সার্জারির কারণে ব্যান্ডটির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। ফলে নিজেকে সুস্থ করার তাগিদে প্রায় তিন বছর সময় নেন তিনি। যদিও এই সময়টি বেশ সংগ্রাম আর সংকটেই কেটেছে বিশ্বখ্যাত এই শিল্পীর। সেইসব গল্প উঠে এসেছে হুলুর প্রামাণ্যচিত্রে।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ‘বন জোভি’। পরের বছর ব্যান্ডের নামেই প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম, যেখানে ‘রানওয়ে’ গানটি বিলবোর্ড টপ চার্টে সেরা ৪০-এ জায়গা করে নেয়। তবে ২০০০ সালে প্রকাশিত ‘ক্রাশ’ অ্যালবামের ‘ইটস মাই লাইফ’ গানটি বন জোভিকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। তাঁদের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘লিভিন অন আ প্রেয়ার’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’, ‌‌‘আই উইল বি দ্যায়ার ফর ইউ’, ‘অলওয়েজ’ প্রভৃতি।  

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর