অরিজিৎ সিং কি সত্যিই ঢাকায় আসছেন?

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম

আবারও ঢাকায় আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং! গত দু-তিন ধরেই সামাজিকমাধ্যমে এই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। মূলত ফেসবুকে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনসের একটি ভোটিং পোল-সংক্রান্ত পোস্টকে কেন্দ্র করেই এমনটা ছড়িয়ে পড়ে। 

২৬ অক্টোবর ট্রিপল টাইম কমিউনিকেশনস তাদের ফেসবুক পেজে একটি পোল পোস্ট করেছে, যেখানে অনুরাগীদের কাছে জানতে চাওয়া হয় যে আগামী লাইভ কনসার্টে কাকে দেখতে চাইছেন? আতিফ আসলাম নাকি অরিজিৎ সিং?

এই পোস্ট নজরে আসে টিকিট টুমরো নামের একটি ফেসবুক পেজের। তারা পোস্টটি শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শো-এর ক্লিপ দেখা যায়। ভিডিওতে লেখা ছিল, ‘বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ।’ 

এরপরই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠে, অরিজিৎ সিং বুঝি সত্যিই ঢাকায় আসছেন! এ বিষয়ে জানতে ট্রিপল টাইম কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানা যায়, অরিজিৎ সিং আসার বিষয়টি স্রেফ গুঞ্জন বা গুজব।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা বলেন, ‘বিষয়টি স্রেফ গুজব। কে বা কারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ না করেই ছড়িয়েছেন যে, শিগগিরই ঢাকায় আসছেন অরিজিৎ সিং! কিন্তু না, বিষয়টি এখনও অরিজিতের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। হয়তো নির্বাচনের পর আগামী বছর তিনি আসতে পারেন।’

পোলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক’দিন আগে আতিফ ও অরিজিতের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য একটি পোল ক্রিয়েট করেছিলাম। কনসার্টে একজন শিল্পী আনার আগে আমরা বরাবরই এভাবে শ্রোতাদের কাছে জানতে চাই। কিন্তু তার মানে এই নয় যে, তিনি শিগগিরই ঢাকায় আসছেন! বিষয়টি আমাদের সঙ্গে কথা না বলেই ছড়িয়েছে।’

এর আগে, প্রতিষ্ঠানটি ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল। এ ছাড়া ক’দিন পরেই তাদের আয়োজনে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতীয় গায়ক আনুভ জৈন।

সর্বশেষ ২০১৬ সালের মার্চে ঢাকায় পারফর্ম করেছিলেন আরিজিৎ সিং। আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘আরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক একটি কনসার্টে গান পরিবেশন করেছিলেন তিনি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সেই মুহূর্ত আজও গানপ্রেমীদের মনে গেঁথে আছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর