বাগদান সারলেন আল্লু সিরিশ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

বাগদান সারলেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ছোটভাই জনপ্রিয় অভিনেতা আল্লু সিরিশ। শুক্রবার (৩১ অক্টোবর) হায়দরাবাদে আড়ম্বরপূর্ণ এক আয়োজনে প্রেমিকা নয়নিকার সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়।

সামাজিকমাধ্যমে এই হৃদয় ছোঁয়া মুহূর্তের একাধিক ঝলক শেয়ার করেছেন আল্লু সিরিশ। যেখানে বরকে দেখা যায় ঐতিহ্যবাহী সাদা শেরওয়ানিতে, আর কনে সেজেছিলেন লাল শাড়িতে। এই বিশেষ মুহূর্তে নবদম্পতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সিরিশ লিখেছেন, ‌‘অবশেষে আনন্দঘনভাবে আমার প্রিয়তমার সাথে বাগদান সম্পন্ন হলো, নয়নিকা!’

সামাজিকমাধ্যমে সিরিশ ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যঘরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানে আল্লু অর্জুন, তাঁর পরিবার এবং চিরঞ্জীবী ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও তারকা দম্পতি রামচরণ ও উপাসনা এবং বরুণ তেজ ও লাবণ্যকেও দেখা গেছে।

ইনস্টাগ্রাম পোস্টে সিরিশ জানান, ২০২৩ সালের অক্টোবরে বরুণ-লাবণ্যর বিয়ে উপলক্ষে নিতিন ও শালিনী আয়োজিত এক অনুষ্ঠানে এসেছিলেন নয়নিকা। সেখানেই প্রথম সিরিশের সঙ্গে তাঁর দেখা হয়। সেই পরিচয় থেকেই এবার পরিণয়, পরিণীতা।

প্রসঙ্গত, ২০১৩ সালে ‘গৌরভম’ সিনেমার মধ্যদিয়ে সিনেদুনিয়ায় অভিষেক করেন আল্লু সিরিশ। এরপর ‘কথা জনতা’, ‘শ্রীরাস্তু শুভমাস্তু’, ‘ওক্কা ক্ষণম’ ও ‘উর্বসিভো রাক্ষসিভো’ নামের আরও বেশকিছু সিনেমায় তাঁকে দেখা গেছে। সবশেষ সিরিশ অভিনয় করেছেন অ্যাকশন-কমেডি ঘরানার ‘বাড্ডি’ চলচ্চিত্রে।

সূত্র: এনডিটিভি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর