যুক্তরাষ্ট্রে আইয়ুব বাচ্চুকে নিয়ে রক উৎসব

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক গানের উৎসব ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এটি আয়োজন করেছে রোজারিও মিডিয়াওয়ার্কস।

আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত।

কনসার্টে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস, এবং রাফি আলম ও তাঁর ব্যান্ড।

বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য, কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল এবং ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন।

আয়োজকদের ভাষ্য, এবারের উৎসবের প্রতিটি ব্যান্ড তাদের পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে। পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনা এবং আরও কিছু বিশেষ পর্ব।

অন্যদিকে, আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বেশকিছু উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা, নিয়মিত স্মরণসভা ও সম্মাননা প্রদান এবং রক আইকনের অপ্রকাশিত প্রায় দুই শতাধিক গান প্রকাশ।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর