দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব; মৌসুমীর উদ্দেশে সানী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী আজ পা রাখলেন ৫২ বছরে। তবে এবারের জন্মদিনে নায়িকা আছেন স্বামী-অভিনেতা ওমর সানী থেকে দূরে, যুক্তরাষ্ট্রে।

২০২৩ সাল থেকে মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আর সম্ভব হয়নি। দূরে থাকলেও জীবনের বিশেষ দিনে প্রিয় মানুষকে ভুলে থাকেননি ওমর সানী।

ফেসবুকে স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’

গত বছর নিজের জন্মদিনে বিদেশের মাটিতে বসে মনের অনুভূতি জানিয়ে মৌসুমী বলেছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কেউ কেউ কেক ও ফুল নিয়ে বাসায় আসতেন। বিদেশে বসে সেই মুহূর্তগুলো খুব মিস করি।’

১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া মৌসুমী ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম ছবিতেই তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। সেই সিনেমাই তাঁকে পৌঁছে দেয় তারকাখ্যাতির শীর্ষে।

পরে তিনি ওমর সানীর সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। শুটিং থেকেই শুরু হয় তাঁদের প্রেম, যা বিয়েতে রূপ নেয়। 

তাঁদের প্রথম একসঙ্গে কাজ ছিল ‘দোলা’ সিনেমায়। এরপর একে একে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য হিট সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা।

এই তারকা দম্পতির সংসারে রয়েছেন দুই সন্তান— ফারদীন ও ফাইজা।

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর