জোহরান মামদানি তাঁর মুসলমান পরিচয়কেও সামনে এনেই রাজনীতি করেছেন: সায়ান

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। সামাজিকমাধ্যমে তাঁর বিজয়কে উদযাপন করলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। 

বুধবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সায়ান লেখেন, ‘জোহরান মামদানির নিউইয়র্ক শহরে মেয়র ভোটে বিজয় আমাকে অনেক আশা দিয়েছে। তিনি তাঁর অনেক পরিচয়ের ভেতরে মুসলমান পরিচয়কেও সামনে এনেই রাজনীতি করেছেন। এটাও খুব শক্তিশালী। আশা আর নিরাশার মধ্যেই মানুষ হিসেবে আমাদের যাত্রা করে যেতে হবে। নিরাশা আছে, কিন্তু আমি নিরাশার প্রচারক হব না। যদি হই, তবে আশা হতে চাই।’

ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে ঘৃণা করতে রাজি নন জানিয়ে এই শিল্পী আরও লিখেছেন, ‘আমিও মুসলমানের মেয়ে, এবং আমি এ রকমই মুসলমান থাকব। কোনো অবস্থাতেই, কোনো যুক্তিতেই আমি পৃথিবীর আর কোনো মানুষকে ধর্মের ভিত্তিতে ঘৃণা করতে রাজি না। তাঁকে আমার চেয়ে ছোট এবং নিজেকে কারোর চেয়ে বড় ভাবতে রাজি না। কোনো অবস্থাতেই না। আমার মুসলমানীত্বকে এইটুকু উচ্চতায় যেতেই হবে। প্রতিটি উচ্চারণ হতে হবে সকল মানুষের সমান মর্যাদার পক্ষে। আমার চাওয়াটা, আমার বিশ্বাসটা এর চেয়ে কম হলে আমি নিজেকে সাধারণ কোনো ভালো মানুষ হিসেবেও স্বীকার করি না। আশরাফুল মাখলুকাত তো দূর কি বাত! আজকের পৃথিবীর মানুষ হতে হলে, নিজের কাছে আমার এটুকু ন্যূনতম প্রত্যাশা। এটাই আমার শিল্প। এটাই আমার রাজনীতি। এটাই আমার ধর্ম।’

শুধু শুধু ফুল-পাখির গান গাওয়ায় শান্তি পান না সায়ান। এই সহজ স্বীকারোক্তি দিয়ে তিনি লেখেন, ‘আজকের আনন্দকে দেখেও না দেখার ভান করে, আজকের অন্যায়কে দেখেও না দেখার ভান করে, কিছুই অনুভব না করে, কপটতায় সবকিছুর ঊর্ধ্বে থাকতে চেয়ে, শুধু শুধু মিছিমিছি ফুল-পাখির গান গাওয়ায় আমি সুখ পাই না। সেই পানসে গানে মজা নাই কোনো। আমি তেমনই কোনো শিল্পী হতে চাই প্রতিদিন, যার প্রতিটি উচ্চারণে আজকের মঙ্গলের আর প্রতিরোধের কথা থাকবে, আজকের রাজনীতির কথা থাকবে, আজকের মানুষের কথা থাকবে, আজকের পাখির কথা থাকবে, আর এই সমস্ত মিলিয়ে যে চর্চা, সেটাই আমার কাছে সত্য এবং সুন্দরের চর্চা, আমার রাজনীতি আর ধর্মের চর্চা। সেটাই আমার শিল্প। সেটাই আমার রাজনীতি।’ 

তিনি আরও বলেন, ‘জোহরান মামদানির আজকের বিজয়কে আনন্দে উদযাপন করি, অনুপ্রাণিত হই। এই বিজয় আমার ওপরেও আরও গভীর দায়িত্ব আরোপ করে। একটা ন্যায্য পৃথিবীর জন্য আমাদের প্রত্যেককেই তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যার যার জায়গাতে কাজ করতে হবে। চুপচাপ না থেকে আমি একটা পরিষ্কার পক্ষ অবলম্বনে বিশ্বাসী। প্রতিটি ঘৃণার উচ্চারণে আমি নীরব দর্শক হব না। আমি একটি প্রেমের কবিতা পড়ব। হাজারবার ভালোবাসার কথা বলব, এটাই আমার প্রতিরোধ, এটাই আমার শিল্প। কেউ যদি একজন অন্য ধর্মের মানুষকে অপমান করে, আমি ১০০ জনকে বুকের ভেতরে টেনে নেব। এটাই হতে হবে আমার ধর্ম ও আমার শিল্প। এটাই আমার রাজনীতি। এটাই আমার শিল্পী হিসেবে কর্তব্যও বটে ।’

সামাজিকমাধ্যম কিংবা বাস্তব জীবনেও ‘ঘৃণা’ ছড়ানোর পক্ষে নেই জানিয়ে সবশেষে সায়ান বলেন, ‘স্পষ্ট করেই বলব, আমি ঘৃণার পক্ষে নাই। আমি জানি আমি একলা নই। আমরা অনেক। আমি ভালোবাসা দিয়েই মানুষের রাজনীতি করব। আমি ভালোবাসা দিয়েই বিভাজনের রাজনীতিকে পরাজিত করব। এটা আমার সাধনা। এটা আমার লড়াই। এটাই আমার পথ।’

এই পোস্টে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে লাইভ গাওয়া ‘আমিই মুসলমান’ শিরোনামের একটি গানও জুড়ে দেন সায়ান। গানটি তাঁর ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে আজ।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর