কোয়ার্টার ফাইনালে হেরেও হংকং সিক্সেসে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম

হংকং সিক্সেসে গতকাল শনিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ৬ ওভারের এ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে হেরেও বিদায়ঘণ্টা বাজেনি আকবর আলীদের। তবে বাংলাদেশ নেমে যায় টুর্নামেন্টের প্লেত পর্বে।

কোয়ার্টার ফাইনালে হারা চার দল নিয়ে এ পর্বের শুরু। সেই চার দলের মধ্যে প্লেত সেমিফাইনাল ও পরে প্লেত পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয়। আজ প্লেত পর্বের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মংককের মিশন রোড গ্রাউন্ডে আগে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৬ ওভার পুরো ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১০৩ রান পর্যন্ত তুলতে পারে সাউথ আফ্রিকা। তাতে ২৫ রানের জয়ে ফাইনালে উঠে যান আকবর আলীরা।

আজ সকালের এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শেখ হাবিবুর রহমান ও জিসান আলম ঝড়ো সূচনা এনে দেন বাংলাদেশকে। আবদুল্লাহ বেউমির প্রথম ওভারে ৪ ছক্কায় ২৭ রান নেন হাবিবুর। ব্লেক সিম্পসনের পরের ওভারে ৪ ছক্কায় ২৪ রান আদায় করেন জিসান।

জিসান অবশ্য ৭ বলে ২৪ রান করে আউট হলেও ফিফটি আদায় করেছেন হাবিবুর। ১৩ বলে ৮ ছক্কা ও ১ চারে ৫৪ রানের পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ রানের ক্যামিওতে ১২৮ রানে পৌঁছায় বাংলাদেশ।

রান তাড়ায় দুই প্রোটিয়া ওপেনার জোরিখ ভান শালক উইক (৯ বলে ২৮) ও বেউমি (১০ বলে ৩৮) তাণ্ডব চালালেও দুজনকেই ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। জিসান আলম, আবু হায়দার রনিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাউথ আফ্রিকা কোনোমতে ১০০ পেরিয়ে যায়।

বাংলাদেশ সময় আজ দুপুরেই প্লেত ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণীতে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। আফগানিস্তান-হংকং সেমিফাইনালের জয়ে দলের বিপক্ষে লড়বেন আকবর আলীরা।

সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
বিশ্ব হার্ট দিবস–২০২৬ উপলক্ষে হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে সর্বহারা পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে একাধিক শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ...
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর