ফের মঞ্চ মাতাবে আজম খানের ‘উচ্চারণ’

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

ফের মঞ্চ মাতাবে প্রয়াত কিংবদন্তি আজম খানের ব্যান্ড ‘উচ্চারণ’। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যান্ড, আজম খানের পরিবার ও কুল এক্সপোজারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উচ্চারণ’র সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন ও ম্যানেজার এজাজ রহমান।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যান্ডের দলনেতা দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরণী খান এবং কুল এক্সপোজারের পক্ষে সিইও এরশাদুল হক টিংকু। চুক্তি অনুযায়ী, এখন থেকে আজম খানের পরিবার রকসম্রাটের নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে। আর উচ্চারণ’র সদস্যরা গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ।’

বর্তমানে উচ্চারণ’র লাইনআপে আছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) ও বাপ্পী (ড্রামস)।

ইতিমধ্যে আগামী বছর দেশ-বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্যান্ডটি। এ ছাড়া চলতি মাসেই তাঁরা বেশকিছু টেলিভিশন লাইভ অনুষ্ঠানেও পারফম্যান্স করবেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ থেকে ফিরে তিন বন্ধু নীলু, সাদেক ও মনসুরকে নিয়ে আজম খান গড়ে তুলেছিলেন ব্যান্ড উচ্চারণ। ১৯৭২ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি একই বছর বিটিভিতে গায় ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কলেমা সাক্ষী দেবে’। এই দুই গান দেশব্যাপি জনপ্রিয় করে তোলে আজম খান ও ব্যান্ড উচ্চারণকে। এরপর তাঁরা ভক্তদের আরও অনেক গান উপহার দেন। 

তবে ২০১১ সালের ৫ জুন আজম খানের মৃত্যুর পর থেমে যায় ব্যান্ডটির কার্যক্রম। এর প্রায় ১৪ বছর পর গত ২২ জুন আজম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গুরু রিলোডেড’ নামের একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে উচ্চারণ।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর