সুরিয়াভানশি: ভারতের আগামী দিনের টেন্ডুলকার-কোহলি?

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম তথা ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে একটা নাম ওপরের দিকে- ভৈভাব সুরিয়াভানশি। যারা নিয়মিত ক্রিকেট অনুসরণ করেন, তাঁদের কাছে নামটা পরিচিত। তা সুরিয়াভানশি কী এমন করেছেন, তাঁকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে?

গতকাল এশিয়া কাপ রাইজিং স্টার্স-এ ভারতের ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন সুরিয়াভানশি। দোহায় ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৩২ বলে সেঞ্চুরি আদায় করেছেন ১৪ বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। এর ১০ বল পর যখন আউট হলেন, তখন সুরিয়াভানশির নামের পাশে ৪২ বলে ১১ চার ১৫ ছক্কায় ১৪৪ রান। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ৩৪২.৮৫!

সুরিয়াভানশি যে এই প্রথম আলোচনা এলেন, ব্যাপারটা এমন নয়। গত আইপিএলের নিলামে তো সুরিয়াভানশিকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। সে সময় সুরিয়াভানশির বয়স ছিল ১৩ এর ঘরে। ওই বয়সেই কি না সুরিয়াভানশির জন্য কোটি রুপির ওপর খরচ করার সাহস দেখিয়েছিল রাজস্থান রয়্যালস।

রাজস্থান যে সঠিক পাত্রেই কোটি রুপি খরচ করেছিল, সেটা সুরিয়াভানশি বুঝিয়েছেন মাঠের পারফরম্যান্সে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন শারদুল ঠাকুরকে। ওই ম্যাচে ২০ বলে ৩৪ রান করে আউট হন সুরিয়াভানশি। আইপিএল ক্যারিয়ারে নিজের তৃতীয় ম্যাচেই ক্রিকেট বিশ্বে শোরগোল পাকিয়ে দেন তিনি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান সুরিয়াভানশি, তখন তাঁর বয়স সবে ১৪ বছর ৩২ দিন!

কিংবদন্তি ব্রায়ান লারাকে আদর্শ মানেন সুরিয়াভানশি। ছবি: টুইটার

আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা সুরিয়াভানশি গতকাল আরেকবার আলোচনার জন্ম দিলেন বিধ্বংসী ব্যাটিংয়ে। শুধু তাই নয়, মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি আছে সুরিয়াভানশির। 

ক্রিকেটের এই বিস্ময়বালককে নিয়ে দুনিয়াজুড়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি নেই। একনজরে দেখে নেওয়া যাক সুরিয়াভানশির উত্থান-

 

কে এই সুরিয়াভানশি?

ভারতের বিহার রাজ্যের জেলা সমস্তিপুরে জন্ম নেওয়া সুরিয়াভানশি খুব ছোট বয়সেই প্রতিভার জানান দিয়েছিলেন। তাঁর বাবা সঞ্জীব সুরিয়াভানশিও ক্লাব পর্যায়ের ক্রিকেটার ছিলেন। কিন্তু নিজেকে খুব বেশিদূর নিয়ে যেতে পারেননি। সঞ্জীবের জাতীয় পর্যায়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন থেমে গেলেও ছেলে ভৈভাব সুরিয়াভানশিকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে থাকেন।

নিজে ক্রিকেটার হওয়ার সুবাদে ছেলের সম্ভাবনার ঝলকটা দ্রুতই বুঝতে পেরেছিলেন, বাড়ির পেছনের ছোট একটা জায়গা পরিষ্কার করে সন্তানের খেলার জায়গা করে দেন। সুরিয়াভানশির বয়স তখন সবে পাঁচ বছর। আশে পাশে পাশে ভালো কোনো ক্রিকেট একাডেমি না থাকায় বাড়িতেই অনুশীলন চলতে থাকে সুরিয়াভানশির।

আক্রমণাত্মক শটে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করছেন সুরিয়াভানশি। ছবি: টুইটার

সঞ্জীব পেশায় একজন কৃষক, পাশাপাশি ছোট একটা দোকান চালাতেন। এর মাঝেও সময় বের করে ছেলেকে ক্রিকেটীয় কৌশল শেখাতে থাকলেন। একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলেন, সুরিয়াভানশির জন্য একটা ভালো ক্রিকেট কোচিং প্রয়োজন।

উন্নত প্রশিক্ষণের জন্য আট বছর বয়সে সুরিয়াভানশিকে নিজের গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের পাটনা শহরের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জীব। সেখানেই চলতে থাকে সুরিয়াভানশির বেড়ে ওঠা।

সুরিয়াভানশির সঠিক প্রশিক্ষণ ও ক্রিকেটীয় সুবিধা নিশ্চিত করতে একটি প্লট বিক্রি করেন সঞ্জীব। ত্যাগ যে শুধু বাবা সঞ্জীবই স্বীকার করেছেন, এমন নয়। সুরিয়াভানশির বেড়ে ওঠার পেছনে তাঁর মায়ের অবদানও কম নয়। ভোর তিনটায় উঠে ছেলের জন্য নাশতা বানিয়ে দিতেন মা। ছেলের খাবার বানানোর পাশাপাশি কোচদের জন্যও নিয়মিত খাবার পাঠাতেন তিনি। বিহারের কোচ রবিন সিং এ বিষয়টি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে বিহারের কোচ আরও একটা বিষয় তুলে ধরেন। ছোট বয়সে সুরিয়াভানশিকে নিয়ে তাঁর বাবা সঞ্জীবের কর্মকাণ্ড দেখে অনেকেই নানান ধরনের কথা বলত। তবে সেসবকে পাত্তা না দিয়ে সন্তানের বেড়ে ওঠার দিকেই মনোযোগ ছিল সঞ্জীবের।

এ প্রসঙ্গে রবিন সিং সংবাদমাধ্যম বিবিসিকে বলেছিলেন, ‘অনেকেই ওকে (সঞ্জীব) বলত, “তুমি এসব কী করছ?” সত্যি বলতে, ভৈভাবের (সুরিয়াভানশির) প্রতিভায় প্রথম বিশ্বাসটা রেখেছিল ওর বাবাই।’

 

নতুন কোচদের মন জিততে বেশি সময় লাগেনি সুরিয়াভানশির

বিহারের কোচ আগের সুরিয়াভানশির সঙ্গে কাজ করার প্রথম দিকের অভিজ্ঞতা স্মরণ করে বিবিসিকে বলেছেন, ‘আমি যখন প্রথম ওর (সুরিয়াভানশির) সঙ্গে কাজ করা শুরু করি, দেখলাম ও অন্যদের চেয়ে আলাদা। ওকে কোনো টেকনিকের ডেমো দেখালে মুহূর্তেই সেটা শিখে নিত।’

সুরিয়াভানশির প্রতিভা সম্পর্কে বলতে গিয়ে রবিন সিং আরও বলেন, ‘অনুশীলনে অনেকেই ভালো করতে পারে, কিন্তু ম্যাচে গিয়ে ব্যর্থ হয়। কিন্তু ভৈভাবের (সুরিয়াভানশির) বিশেষত্ব ছিল, চাপের মুহূর্তেও ও সবকিছু নিখুঁতভাবে করতে পারত।’

সুরিয়াভানশি যে ওর সমবয়সী অন্যদের তুলনায় এগিয়ে ছিলেন, সেটা অল্প সময়েই বুঝিয়ে দেন। সে কারণেই খুব অল্প সময়েই নিজের চেয়ে সিনিয়রদের দলে প্রমোশন হয় সুরিয়াভানশির। সে প্রসঙ্গে বিহারের কোচ রবিন সিং আরও বলেছেন, ‘ওর সমবয়সীদের সঙ্গে ১০ দিন খেলার পরই বুঝলাম, আমরা ওর সময় নষ্ট করছি। তাই ওকে সিনিয়রদের সঙ্গে অনুশীলন করাতে শুরু করি।’

bhavab suryavanshi

সুরিয়াভানশি প্রতিদিন সকাল ৭টা ৩০ থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত অনুশীলন চালাতে থাকে। প্রতিদিন প্রায় ৪৫০ বলের মুখোমুখি হতো। ১২ বছর বয়সে পৌঁছাতেই কোচদের বিশ্বাস জন্মে, সুরিয়াভানশি এখন পেশাদার ক্রিকেট খেলতে প্রস্তুত।

 

পেশাদার ক্রিকেটে সুরিয়াভানশির পথচলা

মাত্র ১২ বছর বয়সে বিহার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয় সুরিয়াভানশির। ভিনু মানকড় ট্রফিতে মাত্র ৫ ম্যাচে ৪০০-এর বেশি রান করেন। ২০২৪ সালের জানুয়ারিতে রানজি ট্রফির ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু।

বিহারের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে আলো ছড়িয়ে ডাক পান ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। সেখানেও নিজেদের জাত চিনিয়েছেন। মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়া-১৯ দলের বিপরীতে যুবাদের টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেন সুরিয়াভানশি।

সর্বশেষ আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন ১৪ বছর বয়সী সুরিয়াভানশি। ছবি: আইপিএল

বয়সভিত্তিক দল থেকে বিহারের মূল দলেও ডাকপান সুরিয়াভানশি। এরপর আইপিএলের নিলামে সবচেয়ে কম বয়সে দল পাওয়া খেলোয়াড় বনে যান গত বছর। তাঁকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান। আইপিএলে ৩৫ বলে ওই সেঞ্চুরিসহ ৭ ম্যাচে ২০৬.৫৫ স্ট্রাইকরেটে ২৫২ রান করেন সুরিয়াভানশি।

 

লারাকে আদর্শ মানেন সুরিয়াভানশি

সুরিয়াভানশি যখন উইকেটে যান, সামনে ভয়ংকর বোলাররা থাকলেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে মারকাটারি ব্যাটিংয়ে উল্টো ভয় ধরিয়ে দেন। ছোট বেলা থেকেই আক্রমণাত্মক ক্রিকেটই বেশি পছন্দ করতেন সুরিয়াভানশি। নিজের দেশে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শার্মা, বীরেন্দর শেওয়াগ, মাহেন্দ্রসিং ধোনিদের মতো ক্রিকেটার থাকতেও সুরিয়াভানশির পছন্দের ক্রিকেটার ছিলেন ব্রায়ান লারা। এ প্রসঙ্গে সুরিয়াভানশির বিহারের কোচ রবিন সিং বলেছেন, ‘সুরিয়াভানশির রোল মডেল ব্রায়ান লারা। ওর খেলাটাও তাঁর (লারার) মতোরই আক্রমণাত্মক- বল যেমন হবে, সেভাবেই ব্যাট চালাবে, কোনো ভয়ডর নেই।’

 

ভবিষ্যৎ ক্রিকেট শাসন করবে সুরিয়াভানশি!

নিজের বয়সের তুলনায় অনেক পরিণত ব্যাটিং করেন সুরিয়াভানশি। বাঁহাতি এ ওপেনারের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই, তাঁর বয়স এত কম। এ প্রসঙ্গে ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার কিছুদিন আগে বলেছিলেন, ‘ওর বয়স ১৪, কিন্তু তার মানসিক দৃঢ়তা ৩০ বছরের মতো।’

ভারতের আরেক সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার ভাষায়, ‘ও ভবিষ্যতে ক্রিকেট শাসন করবে। ভৈভাব দেখিয়ে দেবে, ও কী করতে পারে।’

অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর