মামলা প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দিয়ে বরং ‘আত্মসাৎ’ করা ও ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

তবে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি খারিজ করে দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বেশকিছু গণমাধ্যমে মেহজাবীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে অভিনেত্রীর ভাষ্য অনুসারে, তাঁর এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড নেই, যেখানে তিনি আইনি জটিলতায় পড়তে পারেন।

এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন, ‘আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।’ 

তিনি আরও বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে।’

নিজের সম্পর্কে এ তারকা বলেন, ‘একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন, নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি। গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি, যার সাক্ষী আমার দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।’

এদিকে জানা যায়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী আমিরুল ইসলাম।

আমিরুল জানান, ওই দিন মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে তারা উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর