উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না আলুর দাম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

দেশে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না দাম। লাভের আশায় এ বছর অতিরিক্ত চাষের কারণেই এবার বাজার নিম্নমুখী। পাশাপাশি মৌসুমের শেষ দিকে এসেও বিপাকে মজুতদাররা। হাজার হাজার টন আলু হিমাগারে পড়ে থাকায় বিপাকে হিমাগার মালিকেরাও।

দেশে আলু উৎপাদনে এগিয়ে থাকা জেলাগুলোর একটি রংপুর। এবার জেলায় নতুন রেকর্ড হলেও চাষিদের মুখে নেই হাসি। উৎপাদন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম।

২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৬৬ হাজার হেক্টরের বেশি জমিতে। উৎপাদন ছাড়াতে পারে ১৮ লাখ মেট্রিক টনের বেশি; যা আগের বছর ছিল ১৫ লাখ ৪২ হাজার মেট্রিক টন।

কৃষক ও ব্যবসায়ীরা জানান, নীলফামারী ও মুন্সীগঞ্জে মৌসুমজুড়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১২ থেকে ১৫ টাকা দরে। অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলে প্রতি কেজিতে খরচ গুনতে হচ্ছে ২৫ টাকা পর্যন্ত। এতে লাভের বদলে উল্টো লোকসান গুনতে হচ্ছে।

নীলফামারীর একজন কৃষক বলেন, ‘এখন তো আলুর দাম একেবারেই নাই। বীজ আছে, জমি আছে—জমি তো আর ফেলে রাখা যাবে না। সেজন্যই আবাদ করেছি। এখন আল্লাহ যদি চান, যদি দাম হয় তাহলে আগামীতে আবার করব। না হলে আলু বিদায়।’

এদিকে ঠাকুরগাঁও–রাজশাহীতে আলুর ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক–শ্রমিক। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই বাজারে আসবে নতুন আলু। সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এই জাতের আলুর দাম।

ঠাকুরগাঁওয়ের একজন কৃষক বলেন, ‘আলু আবাদ করলে পুঁজি পাওয়া যায় না। এ কারণে অনেকেই আর আলু চাষ করবে না।’

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ‘আলুর আবাদ কিছুটা কমবে। তবে খুব বেশি কমবে বলে মনে হয় না। যিনি আলু রেখেছেন, তিনি যখন এটা বিক্রি করতে পারবেন না, তখন তিনি নিজের জমিতেই আবার রোপণ করবেন।’

আলু চাষে আগ্রহ ধরে রাখতে এবং লোকসান থেকে বাঁচাতে সরকারি সহায়তা ও রপ্তানির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কৃষকরা।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
সেচ কাজে সোলার পাওয়ার ব্যবহার করলে বছরে খরচ কমে গড়ে ৮৫ শতাংশ। বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে কিছুটা কম গড়ে ৭০ শতাংশ আর বসতবাড়িতে ব্যবহারে গড়ে খরচ কমে ৪৫ শতাংশ। সোলার প্যানেলের বিশেষ প্রকল্প...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর