ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প কি এই প্রথম?

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর মাধবদী উপজেলা। এতে এখনও পর্যন্ত সারা দেশে ১০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন কয়েক শ। 

বাংলাদেশে বিগত তিন দশকের মধ্যে এটি-ই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মাঝারি মাত্রার হলেও এমন কম্পন বড় মাত্রার বিস্ফোরণের সমতুল্য বলে জানা গেছে।

ঢাকার কাছাকাছি অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি অবশ্য এবারই প্রথম নয়। কিন্তু রাজধানীর এত কাছে এই মাত্রার ভূমিকম্প এর আগে কখনও অনুভূত হয়নি। চলুন দেখে নেওয়া যাক, ইতোপূর্বে ঢাকা বা তার আশেপাশের অঞ্চলে কবে কোন মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিভিন্ন সময় ঢাকায় অনুভূত ভূমিকম্পের বেশ কয়েকটির উৎসস্থল ছিল ঢাকার আশেপাশেই। এর মধ্যে সাম্প্রতিকতম ভূকম্পনটি অনুভূত হয় ২০২৩ সালের ৫ মে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা’র (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছিল যে, ভূকম্পনটি সৃষ্টি হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।  

এর আগে ঢাকার কাছাকাছি নারায়নগঞ্জ ও কুমিল্লা অঞ্চলে গ্রীষ্মকালে অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প হয়েছে ২০০৮ থেকে ২০১২-১৩ পর্যন্ত সময়ে।

ভূমিকম্প শনাক্তকারী সংস্থা আর্থকোয়েকট্র্যাক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৮ মার্চ দোহার থেকে ১৪ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। তারও আগে ২০০৮ সালের ২৬ জুলাই ৪ দশমিক ৮ মাত্রার এবং ২০০১ সালের ১৯ ডিসেম্বর ৪ দশমিক ৫ মাত্রার ভূকম্পন হয়। তবে এগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া ঢাকার কাছে ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলেও বিগত ২০ বছরে একাধিক ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ১২ কিলোমিটার পূর্বে ৪ মাত্রার ভূমিকম্প হয়। এছাড়া ২০০৮ সালে টাঙ্গাইলের কাছে নাগরপুরে এবং ২০১৯ সালে মির্জাপুরে ৪ মাত্রার নিচে ভূকম্পন অনুভূত হয়। বিগত ১৫ বছরে নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অন্তত চারবার ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক অতীতে বড় আকারের কোনো ভূমিকম্প না হলেও ইতিহাসের পাতায় ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে এই ভূখণ্ডের। ১৮৯৭ সালের ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় অবিভক্ত বাংলার ১৫ শ’র বেশি মানুষ। ইতিহাসে এটি  'গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক' নামে পরিচিত। এর তিন দশক পর ১৯১৮ সালে সিলেটের শ্রীমঙ্গলে অনুভূত হয় ৭ দশমিক.৬ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প। 

জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪...
উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ শনিবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 
চট্টগ্রামে বৃষ্টিপাত কমেছে, তবে রংপুর ও রাজশাহীতে বেড়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর