শিশুদের জন্য ‘হাউ মাউ খাউ’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে অটমনাল মুনের সংগীতায়োজনে নির্মিত হয়েছে ৫টি শিশুতোষ গান। সিএসআর-আইএসআর-এর যৌথ উদ্যোগের এই অ্যালবামে সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছে শেলটেক।

অ্যালবামটিতে গান গেয়েছেন মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন ও তানভীর আলম সজীব।

এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়রা কীভাবে তাদের দেখছে—এসব বিষয় উঠে এসেছে গানগুলোতে।

নিজের গায়কীশৈলী ভেঙে শিশুদের জন্য গাওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে তানভীর আলম সজীব বলেন, ‘আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মতো শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। একেকটা গান একেক ধরনের কর্মযজ্ঞ। তাই বৈচিত্রময় অভিজ্ঞতা হয় তাঁর সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে। শ্রোতারা উপভোগ করবেন গানগুলো।’

গতকাল অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ প্রকাশিত হয়েছে গানশালার ইউটিউব চ্যানেলে। এরপর প্রকাশ পাবে ‘হাট্টিমাটিম টিম’, ‘তিড়িং বিড়িং ফড়িংটাকে’, ‘ছোটদের গান নিয়ে’ ও ‘এই তুই কী করছিস’। 

হাউ মাউ খাউ গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মতো গান রেকর্ড করার অভিজ্ঞতা হলো তাঁর।

তিনি বলেন, ‘এটা আমার ফার্স্ট রেকর্ড ছিল। আমিতো বিশ্বাসই করতে পারছিলাম না। অনেক আনন্দ লাগছিল, অনেক খুশি হয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

জানা যায়, সংগীতমাধ্যমের পেশাজীবীদের নিয়মিত  আয়ের উপায় গড়ার জন্য সিএসআর- আইএসআর’র যৌথ প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সংগীত প্রকল্প প্রকাশিত হয়েছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর