একই দিনে ২ ভাষায় ‘এই অবেলায় ২’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

ব্যান্ড শিরোনামহীনের তুমুল জনপ্রিয় গানের একটি ‘এই অবেলায়’। ২০১৯ সালে প্রকাশের পরই গানটি শ্রোতারা ভীষণভাবে লুফে নেয়। এবার তারই ধারবাহিকতায় প্রকাশ পেতে যাচ্ছে ‘এই অবেলায় ২’।

এটি প্রকাশ পাচ্ছে শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামের শেষ গান হিসেবে। ব্যান্ডটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলা ও ইংরেজি দুই ভাষায় শোনা যাবে এই অবেলায়-২। এবার জানা গেল, আগামী ৪ ডিসেম্বর কিছু সময়ের ব্যবধানে ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই একই দিনে মুক্তি পাচ্ছে।

নতুন গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা বেজিস্ট জিয়াউর রহমান। প্রথম গানটিও ছিল তাঁরই লেখা। এদিকে, সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি অনুবাদ করেছেন রেশ রহমান।  

সাম্প্রতিক সময়ে এই অবেলায়-২ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেছিলেন, ‘এই অবেলায় প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। গানটির সিক্যুয়েল হোক, সেটা সবাই চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের ‘হাসিমুখ’ গানের বেলায়ও এমনটা হয়েছিল। এই অবেলায় নিয়ে শ্রোতাদের ব্যাপক চাহিদা আমরা টের পাচ্ছিলাম। বাতিঘর অ্যালবামের পরিকল্পনার সময় তাই গানটির সিক্যুয়েল নিয়ে ভাবি।’

তিনি আরও জানান, এই অবেলায়-২ গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন নীল হুরেরজাহান। ভিডিওচিত্র নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।

অন্যদিকে, ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে সবশেষ প্রকাশিত হয় ‘ক্লান্ত কফি শপ’, যা ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর