মৃত্যুর ৪ দিন পর এল জেনস সুমনের নতুন গান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গানে ফিরেছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। প্রকাশ করেছিলেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান। তিনি জানিয়েছিলেন, সংগীতে এবার নিয়মিতই তাঁকে পাওয়া যাবে। তবে দীর্ঘ হয়নি তাঁর এই প্রত্যাবর্তন। গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ‘একটা চাদর হবে’খ্যাত এই গায়ক।

সুমনের মৃত্যুর ৪ দিন পর প্রকাশ পেল তাঁর নতুন গান ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। এটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন গানটি নিয়ে অমিত কর বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমনের ভক্তদের ভালো লাগবে গানটি।’

গত সেপ্টেম্বরে সুমন জানিয়েছিলেন, নতুন করে গানে ফেরা তাঁর কাছে পুনর্জন্মের মতো। ক্যারিয়ারের এই ইনিংসে অভিজ্ঞ সুরকারদের পাশাপাশি কাজ করতে চান নতুন প্রজন্মের সঙ্গে। পরিকল্পনামাফিক বেশ কয়েকটি গান রেকর্ডও করেছিলেন। এই যাত্রার বেশকিছু গান এখনও অপ্রকাশিত রয়েছে।

প্রসঙ্গত, নব্বই দশকের শেষদিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ প্রচারের পর তিনি দেশজুড়ে পরিচিতি পান।

তবে ১৯৯৭ সালে প্রকাশ পেয়েছিল জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সা‌লে ‘মন চ‌লো রূপের নগ‌রে’ অ্যালবামের পর বিরতিতে চলে গিয়েছিলেন তিনি।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর