বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া
নতুন ছবিগুলোতে অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে সামনে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য ফিউশন। তাঁর পরনে দেখা যায়, পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অন্যদিকে, কপালে লাল টিপ, খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাঁকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল জয়ার হাতে থাকা একটি লাল টুকটুকে আপেল। আর তা নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
কখনও আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। ক্যাপশনে রহস্য জিঁইয়ে রেখে জয়া বলেন, ‘আপেল হয়ো না।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
এই ব্যতিক্রমী লুকে প্রকাশ্যে আসতেই মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া