বিয়ের পর থেকে স্বামী সনি পোদ্দারকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে বেড়ান চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তাই করেছেন।
মিমের ভাষায়, ‘আমাদের পূজো। সবাইকে শুভেচ্ছা।’
বিভিন্ন মণ্ডপে ঘুরছেন চিত্রনায়িকা পূজা চেরী। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে বেশ আনন্দেই কাটছে তাঁর পূজার দিনগুলো।
নায়িকার কথা, ‘বিশ্বাস এবং প্রার্থনা হচ্ছে আত্মার ভিটামিন। এসব ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না।’
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই মুহূর্তে আছেন কলকাতায়। দশক অবতার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। জয়া জানিয়েছেন, ঢাকার পূজা তিনি খুব ‘মিস’ করছেন।
বরাবরের মত এবারও পূজায় ঢাকা ছেড়ে খুলনা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নবমীর দিন তিনি গিয়েছিলেন যশোরে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক সাগরদাঁড়ীর বাড়িতে। সাথে লাগোয়া দুর্গা মন্দির। ছবিগুলো সেখানেই তুলেছেন অভিনেত্রী।
অপু বিশ্বাস লিখেছেন, ‘মাঝে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বল তবে মুখের রবে, আসছে বছর আবার হবে।’
পূজায় দাদির শাড়ি পরে স্মৃতিকাতর অভিনয়শিল্পী সুষমা সরকার। তাঁর ভাষ্যটা এমন—মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তাঁর কত কত স্মৃতি।