নিরাপত্তার কারণে আতিফের কনসার্ট বাতিল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালে নিরাপত্তা শঙ্কার কারণে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বাতিলের ঘটনা ঘটেছে। গত একমাসে রাজধানী ঢাকায় স্থগিত হয়েছে একের পর এক কনসার্ট। যে কারণে আয়োজকরা সপ্তাহখানেক আগেই জানান যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। কিন্তু প্রস্তুতির একেবারে শেষদিকে এসে নিরাপত্তাজনিত কারণে বাতিল হলো এই কনসার্টও। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। 

কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। যেখানে আতিফ ছাড়াও পারফর্মের কথা ছিল ফুয়াদ, নেমেসিসসহ কয়েকজন দেশীয় শিল্পীর। 

সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে আতিফ লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক-সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে সমাধান করতে পারেনি—এ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের সমর্থন ও ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।’

এই কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেইজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। কথা ছিল কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যা ব্যবহার হতো জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাঁদের পরিবারের পুনর্বাসনে।

আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অফিস সময় শেষ হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো অনুমতি মেলেনি। শুক্রবার সরকারি ছুটি, আর শনিবারই কনসার্টের দিন; ফলে এ নিয়ে তৈরি হয় বড় ধরনের জটিলতা। নিরাপত্তা ছাড়পত্র, স্থানীয় অনুমোদন ও গুরুত্বপূর্ণ লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় আয়োজকরা কার্যত অসহায় অবস্থায় পড়েন।

এদিকে, দেশজুড়ে একের পর এক কনসার্ট বাতিলের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফুয়াদ। বাতিল হওয়া এই কনসার্টে তাঁরও পারফর্মের কথা ছিল। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই গায়ক বলেন, ‘আতিফ আসলামের কনসার্ট ক্যানসেল (বাতিল) হওয়ার খবর শুনতে হলো। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। গত কয়েকদিন ধরে আমরা ইভেন্ট কোম্পানির সাথে আপডেট নিচ্ছিলাম, আর যা যা আপডেট পেয়েছিলাম—তাতে মনে হচ্ছিল সবকিছু ঠিকই আছে। আমরা সাউন্ড কোম্পানির সাথেও ডাবল-চেক করেছিলাম, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু আজকে জানলাম সিকিউরিটি কারণে শোটা ক্যানসেল হয়ে গেছে।’

‘পরিস্থিতি কখন স্বাভাবিক হবে’—এই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘কনসার্ট বারবার ক্যানসেল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কোম্পানি, ভেন্ডরস, স্পনসর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ফ্যানরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমরাও খুব আপসেট।’

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর