কন্যার বাবা হলেন অপূর্ব

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

ফেসবুকের সেই পোস্টে নবজাতকের হাতের একটি ছবি জুড়ে দেন অপূর্ব। তিনি জানান, কন্যার নাম আনায়া। বর্তমানে মা ও কন্যা দুজনেই সুস্থ আছেন।

অপূর্ব বলেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’

পোস্টের মন্তব্যঘরে সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা অভিনেতাকে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর তাঁদের কোলজুড়ে এল কন্যাসন্তান।

এর আগে, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

তারও আগে, অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
প্রায় ৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাসায় গিয়ে প্রথমেই একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশকে চমকে দেন তিনি।  বাড়িতে ফিরে সরাসরি ছেলের রুমে প্রবেশ করেন...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর