নিজেই শ্বাস নিতে পারছেন হাদী, দাবি ফাহিম ফারুকীর

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি নিজেই শ্বাস নিতে পারছেন। তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শনিবার সকালে এভারকেয়ারের ভেতরে ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান তিনি।

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি নিজেই শ্বাস নিতে পারছেন। তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শনিবার সকালে এভারকেয়ারের ভেতরে ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান তিনি।

পরিবারের বরাত দিয়ে ফাহিম ফারুকী জানান, এখনও কোনো কিছুই জানায়নি চিকিৎসক। তবে এভারকেয়ারে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে আগের চেয়ে হাদির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। 

মঞ্চ ২৪ এর আহ্বায়ক জানান, নিজেই শ্বাস নিতে পারছেন ওসমান হাদী। রক্ত নিতেও পারছেন তিনি। তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে।

ফাহিম আরও জানা, উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেও আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। কানের বাম পাশে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ফাইল ছবিগুলি লাগার পর হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে গতকাল রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। 

এ ঘটনার পর থেকে সারা দেশে বিক্ষোভ করেন বিএনপি, এনসিপি, জামায়াতসহ হাদির সময়র্থকেরা।

বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর