অ্যাভাটারের জন্য ১৮ কোটির পারিশ্রমিক গোবিন্দর! চুপিসারে হলিউডে ভারতীয় অভিনেতা?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

নীল রঙের মুখমণ্ডল, লম্বা চুল—এমন এক অবতারে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দকে। মুহূর্তেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি হলিউডে চুপিসারে পা রেখেছেন তিনি? জেমস ক্যামেরনের ছবিতে কি কোনও ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে?

এই জল্পনার সূত্রপাত হয় সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিকে ঘিরে। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে দর্শকের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তার মধ্যেই গোবিন্দকে ঘিরে এই ভিডিও নতুন করে কৌতূহল উসকে দেয়। 

আরও একটি কারণও আছে। গোবিন্দকে ঘিরে এই ধরনের গুঞ্জন একেবারেই নতুন নয়। একসময় অভিনেতা নিজেই দাবি করেছিলেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার ছবিতে অভিনয়ের জন্য নাকি জেমস ক্যামেরনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেছিলেন, তাঁকে নাকি ১৮ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, ‌‘আমি আমেরিকায় এক সর্দারের সঙ্গে দেখা করেছিলাম এবং তাঁকে ব্যবসা-সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছিলাম, যেটা তাঁর কাজে লেগেছিল। এর কয়েক বছর পর তিনি আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন।’

তাহলে কি অ্যাভাটার-৩-এ সত্যিই আছেন গোবিন্দ? বাস্তবতা ভিন্ন। ভাইরাল হওয়া গোবিন্দের ওই ভিডিওটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। ছবিতে এমন কোনো দৃশ্য বা চরিত্র আসলে নেই।

পুরনো দাবির স্মৃতি আর কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও—এই দুই মিলেই নতুন করে সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গোবিন্দ।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর