তারেক রহমানের দেশে ফেরা, ‘নেতা আসছে’ গাইলেন ন্যানসি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। তাঁর এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সঙ্গে আছেন সালমান রাজ। প্রত্যাবর্তনের অপেক্ষা, আশা ও উচ্ছ্বাস গানের কথায় ফুটে উঠেছে; যেখানে নেতার ফিরে আসাকে ঘিরে মা, মাটি ও মানুষের কথা বলা হয়েছে।

লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রকল্পের গ্রন্থনা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান। গানের কথাগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

‘নেতা আসছে’ গানটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে গেছেন।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর