বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ, পেলেন মনোনয়নও

গণঅধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ঝিনাইদহ– ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে রাশেদকে।

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

গণঅধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ঝিনাইদহ– ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে রাশেদকে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব এ সময় ঝিনাইদহ– ৪ আসনের সবাইকে রাশেদ খাঁনকে সহোযোগিতা করার আহবান জানান। 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর। তাই মেধাবীদেরকেই বিএনপির মনোনয়ন দেওয়া হবে।’ 

এ সময় ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকেই রাজনৈতিক মাঠে ছিলেন দাবি করে রাশেদ খাঁন জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য কাজ করে যাবেন তিনি। 

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর