জেমসের কনসার্টে কী ঘটেছিল, বর্ণনা দিলেন শ্রাবণ্য তৌহিদা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কনসার্ট শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়। নগরবাউলখ্যাত জেমসের গান পরিবেশনের কথা থাকলেও কনসার্ট শুরুর আগেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি বেগতিক দেখে কড়া নিরাপত্তায় দ্রুত অনুষ্ঠানস্থল ছাড়েন জেমস। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে উঠে এসেছে। 

এই পুরো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন অনুষ্ঠানের উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও বার্তায় তিনি সেদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

শ্রাবণ্য জানান, ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনায় সফলভাবে শেষ হয়। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ভালো ছিল। দ্বিতীয় দিনের অনুষ্ঠানও শুরুতে স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। কিন্তু জেমস মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে পরিস্থিতি বদলে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল আমি যেন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি যেনো জেমস ভাইকে ডেকে নিই। আমি আমার মত অনুষ্ঠান পরিচালনা করছিলাম। জেমস মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই মঞ্চে আমার সামনে একটি বড় ইট এসে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়।’

তিনি আরও বলেন, ‘তাদের যতই শান্ত করার চেষ্টা করা হয়, ততই ছোটছোট ইটপাটকেল ছুঁড়ছিল। এরপর তাকিয়ে দেখি, বাইরে থাকা শত শত মানুষ দেয়াল টপকে মাঠের ভেতরে ঢুকছিল। ফরিদপুর জিলা স্কুলের তরুণেরা ওদের থামানোর চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবে থামছিল না। আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সবাই প্রচণ্ড বাজে অবস্থার মধ্যে পড়ে যাই।’

শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘শুনেছি, প্রায় ১৫ হাজার মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল। এই বিশৃঙ্খলার মধ্যে প্রায় ১৫-২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রায় তিন ঘণ্টা ধরে সবাই সেখানে দাঁড়িয়ে ছিল-বিভ্রান্ত, আতঙ্কিত এবং অনিশ্চয়তার মধ্যে-এই আশায় যে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে। কিন্তু শেষ পর্যন্ত আয়োজকদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেমসকে দ্রুত নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে বের করে নিয়ে যান তার নিরাপত্তাকর্মীরা।

ঘটনাটি নিয়ে আক্ষেপ প্রকাশ করে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘শিল্পী হিসেবে তিনি ও জেমস দুজনই পারিশ্রমিক পেয়েছেন। কিন্তু হাজারও মানুষের স্বপ্নভঙ্গ আর যে মানসিক আঘাত তৈরি হয়েছে তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।’

দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে ‘হোটেলকাণ্ডে’ সমালোচনার মুখে পড়েছেন ‘নগর বাউল’খ্যাত জেমস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।...
গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। কিন্তু চেক-আউটের পর সেই রুমের কিছু ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে...
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...

এলাকার খবর