ইন্ডিয়া একসময় নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ফের বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কট্টর হিন্দুত্ববাদীদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে সামাজিকমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। 

বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। রোববার (৪ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লেখেন, ‘একসময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

গায়কের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল। মন্তব্যঘরে নেটিজেনরা তাঁর এই ব্যঙ্গাত্মক রস-বোধের প্রশংসা করেন।

ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এরপরই সেই দেশের উগ্র হিন্দুত্ববাদীরা অভিনেতার নানা সমালোচনা করতে থাকেন, এমনকি তাঁকে হুমকিও দেওয়া হয়। পাশাপাশি সেসব কট্টরবাদী গোষ্ঠীগুলো মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানায়। এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি কেকেআর থেকে এই ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  

এই জেরে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ থাকে, এই অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর