মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে হুমকি বিজেপি নেতার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ কয়েক বছর ধরেই খেলছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতায় এবার তাঁকে দলে টেনেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)’। আর এতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। কর্ণধার শাহরুখ খানকে ‘বেইমান’ বলে আখ্যায়িত করলেন তিনি। শুধু তাই নয়, প্রভাবশালী এই নেতা ইঙ্গিতে কিং খানকে খুনের হুমকিও দিয়েছেন। তাঁর ভাষ্য, শাহরুখের বেঁচে থাকার কোনো অধিকার নেই!

চলতি বছর রেকর্ড মূল্যে কেকেআর-এ জায়গা করে নেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ। এর আগে এই দলে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস। তখন কোনো বিতর্ক না উঠলেও, এবার পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার আর প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে ভারতের বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এবার মোস্তাফিজকে দলে নেওয়ার পরও তেমন চিত্রই সামনে এসেছে।

সুপারস্টার শাহরুখকে উদ্দেশ্য করে প্রাক্তন সাংসদ সঙ্গীত সোম বলেন, ‘একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মোস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা (শাহরুখ) ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এ দেশে বেইমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’

বিজেপি নেতা আরও বলেন, ‘এই দেশের (ভারত) মানুষই আপনাকে (শাহরুখ) এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে। কিন্তু আপনি এই দেশটার সঙ্গেই বেইমানি করলেন।’ 

একই সঙ্গে সঙ্গীত সোমের হুঁশিয়ারি, মোস্তাফিজের মতো ক্রিকেটাররা বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না।

শুধু এই বিজেপি নেতাই নন, কদিন আগে স্থানীয় একটি মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথও একপ্রকার হুমকির সুরে বলেন, ‘ওই বাংলাদেশিকে যদি বিতাড়ন না করা হয়, তবে হিন্দুত্ববাদীরা স্টেডিয়ামে ঢুকে আইপিএল বানচাল করে দেবে।’

সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর