নিজের নাম নিজেই ঠিক করেছিলেন আফসানা মিমি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি সম্প্রতি পা রেখেছেন জীবনের ৫৭ বছরে। গেল ২০ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। তবে এই দিনটি তিনি প্রতিবছরই উদ্‌যাপন করেন একেবারেই আলাদা ভাবে। জন্মদিন এলেই তিনি হাজির হন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেদিন সেখানে যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই নিঃশব্দে কিছু উপহার দিয়ে আসেন। বছরের পর বছর ধরে নীরবে এই কাজটি করে যাচ্ছেন তিনি।

কিন্তু কেন এমন ব্যতিক্রমী আয়োজন? সেই প্রশ্নের উত্তরই উঠে এসেছে জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ আলাপে আফসানা মিমি ভাগ করে নিয়েছেন জীবনের বহু না বলা গল্প। বিশেষ এই পর্বটি ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম–এ প্রচারিত হবে।

পডকাস্টে উঠে এসেছে তাঁর নামকরণের মজার গল্পও। ছোটবেলায় ‘মিমি’ নামের চকলেট খেতে দারুণ ভালোবাসতেন তিনি। সেই ভালোবাসা থেকেই নিজের পছন্দে ‘মিমি’ নামটি বেছে নেন আফসানা। জন্মের পর পরিবারের পক্ষ থেকে তাঁর নাম রাখা হয়েছিল জুনি; বড় বোন অ্যানির সঙ্গে মিল রেখেই। ভালো নাম ছিল আফসানা করিম। বাবা আদর করে ডাকতেন ‘মিম’। সেখান থেকেই নিজের ইচ্ছায় ‘মিমি’ নামটি চূড়ান্ত করেন তিনি।

হেসে হেসে আফসানা মিমি বলেন, ‘আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে নিজের নাম নিজেই ঠিক করেছে!’

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর